ফেডারেশন কাপ ফুটবল
একই গ্রুপে মোহামেডান-কিংস
ফেডারেশন কাপ ফুটবলের একই গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন কিংস ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান। বি- গ্রুপে অন্য তিন দল হলো- আরামবাগ, পুলিশ ও ফর্টিজ। এ-গ্রুপে রয়েছে ঢাকা আবাহনী, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরফুল ও পিডব্লিউডি। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এই ড্র অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার লিগে অংশ নেওয়া দশটি দলই খেলবে এই টুর্নামেন্টে।

সপ্তাহের মঙ্গলবার দুই ভেন্যুতে ফেডারেশন কাপের দু’টি করে ম্যাচ অনুষ্টিত হবে। লিগ পাঁচ ভেন্যুতে হলেও ফেডারেশন কাপ কিংস অ্যারেনা এবং কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হবে। কোন দিন কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে তাও ড্রয়ে নির্ধারন হয়েছে। কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে খেলবে। এজন্য ২৩ সেপ্টেম্বর বি- গ্রুপের ম্যাচ দিয়ে ফেডারেশন কাপ শুরু হচ্ছে।
ফিকশ্চার ফরম্যাট না হওয়ায় এখনো বুঝা যাচ্ছে না গ্রুপ পর্বে কয়টি ম্যাচ কিংস হোম হিসেবে পাচ্ছে। দুই গ্রুপে পাঁচটি করে দল খেলবে চারটি করে ম্যাচ। রাউন্ড রবিন লিগ শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল পরবর্তী রাউন্ডে উঠবে। গত আসরের মতো এবারও ক্রিকেটের আইপিএলের আদলে দুই রানার্স আপ দল ও দুই চ্যাম্পিয়ন দল প্রথমে মুখোমুখি হবে।
দুই চ্যাম্পিয়ন দলের মধ্যকার বিজয়ী দল সরাসরি ফাইনালে যাবে। পরাজিত দল দুই রানার্স আপের মধ্যকার ম্যাচের জয়ী দলের পক্ষে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবে। আগামী বছর ১০ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল।
এ গ্রুপ: আবাহনী, রহমতগঞ্জ,ব্রাদার্স ইউনিয়ন,ফকিরেরপুল, পিডব্লিউডি
বি গ্রুপ: আরামবাগ, বাংলাদেশ পুলিশ,ফর্টিজ,বসুন্ধরা কিংস ও মোহামেডান।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: