[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফুটসালে চ্যাম্পিয়ন ইরানের কাছে হার বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

এশিয়ান ফুটসাল বাছাইয়ে গ্রুপ পর্বে হার দিয়ে শুরু হয়েছে নবীন বাংলাদেশের। শনিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত অভিষেক ম্যাচে চ্যাম্পিয়ন ইরানের কাছে ০-১২ গোলে হেরেছে লাল সবুজরা।

এশিয়ান ফুটসাল বাছাইয়ে গ্রুপ পর্বে হার দিয়ে শুরু হয়েছে নবীন বাংলাদেশের। শনিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত অভিষেক ম্যাচে চ্যাম্পিয়ন ইরানের কাছে ০-১২ গোলে হেরেছে লাল সবুজরা। ইরান এশিয়ান ফুটসালে বর্তমান ও সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন। ফুটসালে দুই অর্ধে বিশ মিনিট করে খেলা হয়।

 

প্রথমার্ধে বাংলাদেশ ০-৬ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরো ৬ গোল হজম করে। বাংলাদেশ আন্তর্জাতিক ফুটসালে প্রথম ম্যাচে কোনো গোল করতে পারেনি। ইরান খুবই শক্তিশালী দল। সব কিছু বিবেচনায় ১২-০ ফলাফল বাংলাদেশের লড়াকু অভিষেক হিসেবেই গণ্য করা যায়। ২২ সেপ্টেম্বর স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ। ২৪ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। বাছাই পর্বের আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্স আপ আগামী বছর ফুটসাল এশিয়া কাপে খেলবে।


যদিও স্ট্যান্ডার্ড ফুটবলে ১২-০ ব্যবধানে পরাজয় অনেক বড়। তবে ফুটসালে ১০ গোলের ব্যবধান তেমন শোচনীয় হার নয়। বিশেষ করে প্রতিপক্ষ যখন চ্যাম্পিয়ন ইরান। যারা বিশ্ব ফুটসাল র‌্যাংকিংয়ে ৫ নম্বর অবস্থানে রয়েছে। সেখানে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ফুটসালে প্রথম ম্যাচই খেলল ইরানের বিপক্ষে। জেমি ডে’র সময় জাতীয় ফুটবল দলে খেলা কানাডা প্রবাসী রাহবার খান বাংলাদেশের প্রথম ফুটসাল ম্যাচের অধিনায়কত্ব করেছিলেন। গোলকিপার হিসেবে ছিলেন জাহিদ হাসান রাব্বি। ফাইভ-এ সাইড ম্যাচে অন্য তিন ফিল্ড প্লেয়ার হিসেবে নেমেছিলেন- মাহমুদুল হাসান কিরন, মোস্তফা চৌধুরি, কাজী ইব্রাহিম। পরবর্তীতে অন্য খেলোয়াড়রাও নেমেছিলেন।


বাংলাদেশ ফুটসাল দল প্রায় দেড় মাস ইরানী কোচ সাঈদ খোদারাহমির অধীনে অনুশীলন করেছে। ঢাকায় ফুটসাল কোর্টের অভাবে ঠিক মতো অনুশীলন না হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুই সপ্তাহের বেশি অনুশীলন করেছে। ফিফা-এএফসি বিশ্বকাপের মতো ফুটসালও বিশ্বকাপ-এশিয়া কাপ আয়োজন করে। বাফুফে কখনো আন্তর্জাতিক ফুটসালে অংশগ্রহণ করেনি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর