[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রোমাঞ্চকর এক ম্যাচে হেরে গেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫ ২২:১০ পিএম

আজ বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ফ্রান্স প্রবাসী ম্যাচের বদলী ফরোয়ার্ড রাফায়েল মার্কিসের হ্যাটট্রিকের সুবাদে বাংলাদেশকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে হংকং চায়না।

 

৯০ মিনিটের এক ম্যাচের পরতে পরতে ছড়িয়েছিল রোমাঞ্চ। কখনো বাংলাদেশ এগিয়ে গেছে। কখনো হংকং। আবার সমতাও এনেছে বাংলাদেশ। এমন এক ম্যাচে হেরে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। আজ বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ফ্রান্স প্রবাসী ম্যাচের বদলী ফরোয়ার্ড রাফায়েল মার্কিসের হ্যাটট্রিকের সুবাদে বাংলাদেশকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে হংকং চায়না। জয়ী দলের হয়ে বাকি গোলটি করেন ব্রাজিল প্রবাসী এভারটন ক্যামারগো। বাংলাদেশের হয়ে তিন গোল করেন হামজা চৌধুরী, শেখ মোরসালিন ও শমিত সোম।


এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গপুরের বিপক্ষে ম্যাচে গেট ভেঙ্গে মাঠে প্রবেশ করেছিলেন অনুপ্রবেশকারীরা। হংকং ম্যাচেও একই ঘটনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অব্যবস্থাপনা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। বেলা তিনটা থেকে দর্শকরা স্টেডিয়ামের গেটে অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ধৈর্য্যরে বাধ ভেঙ্গে যায়। সন্ধ্যা হতেই দর্শকরা অধৈর্য্য হয়ে ভেঙে ফেলেন স্টেডিয়ামের চার নম্বর গেটের নিরাপত্তা বেড়া। এসময় নিরাপদ স্থানে যেতে টিকিট চেকাররা বাঁশ বেয়ে অন্যদিকে সরে পড়েন। নারী ভলেন্টিয়াররা বাশ বেয়ে নিরাপদ জায়গায় অবস্থান নেন। অবশ্য আইনশৃংখলা রক্ষাকারী কর্মীরা পরিবেশ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।


অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে ২৩ জনের স্কোয়াডে রেখেছিলেন কাবরেরা। তবে ইনজুরির জন্য একাদশে ছিলেন না তপু। তার পরিবর্তে শাকিল আহাদ সেন্ট্রাল ডিফেন্সে ছিলেন তারিক কাজীর সঙ্গে। দুই ভাই তাজ ও সাদ যথাক্রমে দুই ফুলব্যাক। আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ অ-২৩ দলে দুর্দান্ত খেলেছিলেন। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে তিনিই একমাত্র নতুন মুখ। অনুশীলনেও তিনি ভালো করেছেন এবং কোচ তার প্রতি সন্তুষ্ট থাকলেও প্রথম একাদশে রাখেননি। ভরসা রেখেছেন অভিজ্ঞ সাদের ওপরই। অধিনায়ক জামাল ভূঁইয়া এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচের মতো কালও একাদশে ছিলেন না। শিষ্যদের ৪-৪-২ ফর্মেশনে খেলিয়েছেন কোচ কাবরেরা। পরে শমিত সোম, জায়ান আহমেদ, ফাহামেদুল ইসলাম ও জামাল ভূঁইয়া বদলী হিসাবে মাঠে নামেন।
ম্যাচের শুরু থেকে দুই দলই দুর্দান্ত খেলতে থাকে। তবে কাক্সিক্ষত সেই এনে বাংলাদেশকে এগিয়ে দেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। ম্যাচের ১৩ মিনিটে সেট পিস থেকে হামজার দূর পাল্লার শট হংকংয়ের গোলকিপার ইয়াপ হাং ফাইকে ফাঁকি দিয়ে বল জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। অথচ এই হামজকেই সাইড বেঞ্চে বসিয়ে রাখতে চাইছিলেন হংকংয়ের ব্রিটিশ কোচ ওয়েস্টউড। তবে প্রথমার্ধের অন্তিম সময়ে ব্রাজিল প্রবাসী এভারটন ক্যামার্গো গোল করলে ম্যাচে সমতা আসে (১-১)।

দ্বিতীয়ার্ধের শুরুতে (৫০ মিনিটে) ফ্রান্স প্রবাসী বদলী ফরোয়ার্ড রাফায়েল মার্কিস গোল করলে এবার এগিয়ে যায় হংকং (২-১)। ৭৫ মিনিটে এভারটন ক্যামারগোর দেওয়া পাসে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন সেই রাফায়েল (৩-১)। তবে ৮৩ মিনিটে আরও এক গোল শোধ দেয় বাংলাদেশ। জামালের ফ্রিকিক থেকে ফাহামেদুল ইসলামের শট। গোলকিপার ফিরিয়ে দিয়ে বসে পড়েন। বল ফসকে যায় হত থেকে। সেই সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়ান শেখ মোরসালিন (২-৩)। যখন হতাশ হয়ে পড়ছিলেন দর্শকরা, ঠিক সেই সময়ে ফের গগনবিদারী গর্জনে জেগে ওঠে জাতীয় স্টেডিয়াম। ম্যাচের অন্তিম সময়ে বাঁ প্রান্ত দিয়ে শেখ মোরসালিনের কর্ণার থেকে হেডে দুর্দান্ত এক গোল করেন বদলী মিডফিল্ডার শমিত সোম (৩-৩)।

জয় সমতূল্য ড্রয়ের স্বাদ নিয়ে যখন মাঠ ছাড়তে যাবেন দর্শকরা, ঠিক সেই সময় (ম্যাচ শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে) নিজের হ্যাটট্রিক পূর্ণ করে হংকং চায়নাকে জিতিয়ে মাঠ ছাড়েন মার্কিস (৪-৩)। রক্ষণের ভুলে ম্যাচ হার মেনে নিতে পারেননি হামজা, তাই মুখে হাত দিয়ে মাঠে বসে পড়েন। ফলে এই ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে জায়ান আহমেদ, জামাল ভূঁইয়া, শমিত সোম ও ফাহামেদুল ইসলামকে একাদশে না রাখায় কোচ কাবরেরার সমালোচনা করেন দর্শকরা।
বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের সাথে গোলশূন্য ড্রয়ের পর ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে সিঙ্গাপুরের কাছে। তুতীয় ম্যাচে হংকংয়ের কাছে হেরেছে ৪-৩ গোলে। অন্যদিকে হংকং ভারতকে হারিয়েছে এবং ড্র করেছে সিঙ্গাপুরের সঙ্গে।
বাংলাদেশের পরের ম্যাচও হংকংয়ের বিপক্ষে। ফিরতি ম্যাচটি হবে ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে। লাল-সবুজ জার্সিধারী দলের শেষ দুই ম্যাচ ভারতের বিপক্ষে ঢাকায় ও সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর