[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইউরোপ থেকে বিশ্বকাপে সবার আগে ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ০৮:১০ এএম

টানা ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করলো ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট। এ নিয়ে টানা আট বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিলো ইংলিশরা।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিশ্বকাপ বাছাইয়ের ‘কে’ গ্রুপের ম্যাচে লাতভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। জোড়া গোল করেছেন হ্যারি কেইন। এছাড়া ১টি করে গোল করেছেন অ্যান্থোনি গর্ডন ও এবেরেচি ইজে। অন্যটি আত্মঘাতী গোল।

টানা ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করলো ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট। এ নিয়ে টানা আট বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিলো ইংলিশরা।

প্রতিপক্ষের মাঠে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের ম্যাচে একক আধিপত্য ছিল ইংল্যান্ডে। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় টমাস টুখেলের শিষ্যরা। এর মধ্যে ৭টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে ৬ শট নিয়ে মাত্র ১টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল লাতভিয়া। তবে কোনো গোলের দেখা পায়নি তারা।

এদিন ম্যাচ শুরুর ২৬তম মিনিটে ইংল্যান্ডকে লিড এনে দিয়েছিলেন গর্ডন। জন স্টোনসের থেকে বল দখলে নিয়ে লাতভিয়ার জালে জড়া তিনি। এরপর ৪৪তম ও যোগ করা তৃতীয় মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন কেইন। বিরতির পর ৫৮তম মিনিটে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনে লাতভিয়া। নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান বড় করেন ডিফেন্ডার ম্যাকসিমস টনিসেভস। ৮৬তম মিনিটে তাদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ইজে।

এদিন ইউরোপ অঞ্চল থেকে ইংল্যান্ডের সঙ্গে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার সুযোগ ছিল পর্তুগালেরও। তবে যোগ করা সময়ে হাঙ্গেরির বিপক্ষে গোল হজম করে ম্যাচ ২-২ গোলে ড্র করায় সে সুযোগ হাতছাড়া করে তারা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর