আফগানিস্তানের নিরপেক্ষ ভেন্যু বাংলাদেশ
নিরপেক্ষ ভেন্যু হিসাবে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তানের হোম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের আফগানিস্তান ও মিয়ানমারের ম্যাচ। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল আফগানিস্তানের মাঠে।
তবে সেখানে না হয়ে এখন ঢাকার কিংস অ্যারেনাতে হতে যাচ্ছে। শুরুতে আফগানিস্তান ফুটবল ফেডারেশন অনুরোধ জানায় বাংলাদেশকে। পরবর্তীতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অনুমোদনের পর ম্যাচ আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়।
একই দিনে ঢাকায় বাংলাদেশ ও ভারতের ম্যাচও রয়েছে ঢাকা জাতীয় স্টেডিয়মে। জানা গেছে, তার আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলতে পারে বাংলাদেশ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: