[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আফঈদাদের জন্য অস্ট্রেলিয়ান ফিজিও ক্যামেরন লর্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ২২:১০ পিএম

বাংলাদেশ নারী ফুটবল দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং প্রধান হিসেবে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন লর্ড। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

প্রীতি ম্যাচে অংশ বর্তমানে থাইল্যান্ডে আফঈদা খন্দকাররা। সেখানেই দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পোর্টস সায়েন্সে পিএইডি করা ক্যামেরন।

ব্যক্তিগত ও দলগত ফিটনেস উন্নয়নে পূর্ণাঙ্গ অ্যাথলেটিক প্রোগ্রাম বাস্তবায়নে কাজ করবেন ক্যামেরন। এর আগে অস্ট্রেলিয়ার এ-লিগের পেশাদার ক্লাব পার্থ গ্লোরিতে এবং মিশরের ক্লাব জেড এফসিতে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং প্রধান হিসেবে কাজ করেছেন এই প্রশিক্ষক।

২৪ ও ২৭ অক্টোবর ব্যাংককে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। তারই প্রস্তুতি হিসেবে ব্যাংককের সুখোথাইয়ে পুলিশ তেরো এফসির মাঠে আজ অনুশীলন করেছে সফরকারীরা। ম্যাচের আগে ক্যামেরন লর্ডের অধীনে আরও কয়েকটি অনুশীলন সেশনে অংশ নেবেন খেলোয়াড়রা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর