[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আরও তিন বছর ইন্টার মিয়ামিতে থাকছেন মেসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫ ০৮:১০ এএম

লিওনেল মেসি এবং ইন্টার মিয়ামির সম্পর্কের বাঁধন আরও মজবুত হলো। কয়েক মাসের আলোচনার পর অবশেষে তিন বছরের নতুন চুক্তি স্বাক্ষর করলেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেজর লিগ সকারের (এমএলএস) জনপ্রিয় ক্লাবটির ঘোষণা অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত মিয়ামিতেই খেলবেন মেসি। ২০২৩ সালের জুলাইয়ে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে মিয়ামিতে যোগ দেয়ার পর, চলতি বছরই তার প্রথম চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

মেসির নতুন চুক্তি নিয়ে চলমান সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটাল ইন্টার মিয়ামি। ক্লাবটি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে চুক্তির খবর নিশ্চিত করেছে। ভিডিওতে দেখা যায়, ক্লাবের নতুন স্টেডিয়ামের ভেতর বসে মেসি চুক্তিতে সই করছেন। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে—‘সে (মেসি) ঘরে ফিরেছে।’


চুক্তি নবায়নের আগে চলতি মৌসুমে মেসি তার দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন। মেজর লিগ সকারে (এমএলএস) তিনি ২৯ গোল এবং ১৯ অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে তার গোল অবদান ৪৮টি। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থেকে মেসি ইন্টার মিয়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গোল্ডেন বুট জেতার বিরল কীর্তি স্থাপন করেছেন।

মেসি এবং মিয়ামির ভক্তদের জন্য এই সুসংবাদ এলো ঠিক গুরুত্বপূর্ণ প্লে-অফ ম্যাচের আগে। শনিবার (২৫ অক্টোবর) ন্যাশভিলের বিপক্ষে প্লে-অফে মাঠে নামবে ইন্টার মিয়ামি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর