[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ-নেপাল ম্যাচ টিকিট ৩০০ টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

আজ মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য দিয়েছে। সাধারণ দর্শকদের জন্য টিকেটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা।


নেপালের বিপক্ষে ১৩ নভেম্বর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। আগামীকাল থেকে অনলাইন প্লাটফর্ম কুইকেটে পাওয়া যাবে এই ম্যাচের টিকিট।

ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়। আজ মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য দিয়েছে। সাধারণ দর্শকদের জন্য টিকেটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা।

ভিআইপি টিকিটের জন্য (ক্লাব হাউস ২) দর্শকদের গুনতে হবে এক হাজার টাকা। এই ম্যাচের পর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ১৮ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে টিকিট নিয়ে এখনো কিছু জানায়নি বাফুফে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর