[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার কাফু ঢাকায় আসছেন ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫ ১০:১১ এএম

জানা গেছে, ডিসেম্বরে ব্রাজিলের দলটির সাথে থাকবেন দেশটির ও বিশ্বের অন্যতম সুপারস্টার কাফু। তিনটি ম্যাচ হবে। প্রত্যেক দল একবার করে পরস্পরের মোকাবিলা করবে।



এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড (এএফবিপিআইএল) ঢাকায় আয়োজন করতে যাচ্ছে এএফবি ল্যাটিন-বাংলা সুপার কাপ। ডিসেম্বরের ৫ তারিখ ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা। যেখানে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের তিনটি দল।

তিনটি দলই তৈরি হবে সাবেক তারকা ফুটবলারদের নিয়ে এবং দল তিনটি খেলবে নিজের দেশের জার্সি গায়ে দিয়েই খেলবো কোনো নামের ব্যানারে। আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের ফুটবলের ন্যাশনাল অ্যাসোসিয়েশন থেকে তেমনই অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, ডিসেম্বরে ব্রাজিলের দলটির সাথে থাকবেন দেশটির ও বিশ্বের অন্যতম সুপারস্টার কাফু। তিনটি ম্যাচ হবে। প্রত্যেক দল একবার করে পরস্পরের মোকাবিলা করবে।

এই সুপার কাপ নিয়ে আয়োজকরা শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিস্তারিত তুলে ধরবে। সুপার কাপের জন্য ৫ থেকে ১৫ ডিসেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়াম বরাদ্দ নেওয়া হয়েছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর