[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ছয় মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ১৬:১১ পিএম

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ- ভারত ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ অনেক আগে থেকেই। পূর্ব নির্ধারিত আজ সোমবার দুপুর ২ টায় ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হওয়ার ছয় মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে সাধারণ গ্যালারির সকল টিকিট!

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বাংলা ট্রিবিউনকে বলেছেন ,‘মাত্র ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারি সকল টিকিট বুকিং হয়ে যায়। আমরা নিজেরাও অবাক হয়েছি। যদিও জানতাম এমন কিছু হবে৷ এখন গ্রাহকরা পেমেন্ট করছে। ইতোমধ্যে অর্ধেকের বেশি পেমেন্ট হয়েও গেছে। সাধারণ গ্যালারির টিকিট অবিক্রিত নেই। আর এখন ক্লাব হাউস, রেড বক্স, হসপিটালিটি অন্য টিকিটগুলো রয়েছে।’

সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। ভারত ম্যাচের উন্মাদনায় বাফুফে সেটা বাড়িয়ে ৫০০ টাকা করেছে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের আগে বাংলাদেশ ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই টিকিটও ছাড়া হয়েছে প্রায় এক সপ্তাহ হলো। গোলাম গাউস বলেছেন,‘ভারত ম্যাচের সব টিকিট শেষ। হামজাও আজ আসছে। এখন নিশ্চয়ই দর্শকরা নেপাল ম্যাচের টিকিটও সংগ্রহ করবে। ’

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর