[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

একাই মেডেল গলায় পরলেন ট্রাম্প, ছুঁয়েও দেখেননি বিশ্বকাপের সোনালি ট্রফি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫ ১০:১২ এএম

শান্তিতে নোবেল পুরস্কার না পেলেও ফিফা পিস প্রাইজ জিতেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরস্কার জয়ের পর নিজেই মেডেল গলায় ঝুলিয়েছেন তিনি, স্পর্শও করেননি সোনালি ট্রফিটি। আট মাসে আটটি যুদ্ধ থামানোর কৃতিত্বও নিজেই দাবি করেছেন ট্রাম্প।

শান্তিতে নোবেল পাওয়ার ইচ্ছা ছিল তার। এজন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে সুপারিশও করেছিলেন। যদিও নোবেল পুরস্কার আর হয়নি, তবে ফিফার নতুন প্রবর্তিত পিস অ্যাওয়ার্ডের প্রথম প্রাপ্ক হিসেবে নাম উঠেছে ট্রাম্পের।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠানে ট্রাম্পের হাতে পুরস্কার তুলে দিতে চেয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু সুযোগ মেলেনি, ট্রাম্প নিজেই গলায় মেডেল পরে নেন। সার্টিফিকেটের একটি অংশ পড়ে শোনান ইনফান্তিনো, কিন্তু তা হাতে নেননি ট্রাম্প। ছুঁয়ে দেখেননি সুদৃশ্য ট্রফিটিও।

বৈশ্বিক শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের প্রতি বছর এই পিস অ্যাওয়ার্ড প্রদান করবে ফিফা।

ট্রাম্প দাবি করেছেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাত থামিয়ে শান্তির বার্তা ছড়াচ্ছেন তিনি। ভারত–পাকিস্তান, রুয়ান্ডা–কঙ্গো, থাইল্যান্ড–কম্বোডিয়া, আর্মেনিয়া–আজারবাইজান, মিসর–ইথিওপিয়া এবং সার্বিয়া–কসোভোসহ আট মাসে আটটি সংঘাত থামানোর কৃতিত্ব তিনি নিজেই উল্লেখ করেছেন।

ট্রাম্পের ভাষায়, পৃথিবীকে আরও সুন্দর ও নিরাপদ বাসযোগ্য করে তোলাই তার লক্ষ্য।

যুক্তরাষ্ট্রে ‘ফুটবল’ বলতে বোঝানো হয় সকারকে, আর আমেরিকান ফুটবলকে বলা হয় এনএফএল, এই বিভ্রান্তি দূর করতে চান তিনি। ফিফা ও ফুটবলের প্রশংসা করতে গিয়ে বলেন, কসমস ক্লাবে পেলেকে দেখেই ফুটবলকে চিনেছিলেন তিনি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর