[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী ফুটবল লিগ

অসুস্থ হয়েও ম্যাচ সেরা শামসুন্নাহার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ২১:০১ পিএম

গোল উৎসব চলছেই নারী ফুটবল লিগে। সেই উৎসবে যোগ দিতে অসুস্থতা নিয়েই মাঠে হাজির হলেন ফরাশগঞ্জের শামসুন্নাহার জুনিয়র। শারীরিক দুর্বলতার কারণে আগের দিনও বমি করেছেন বেশ ক’বার। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ বলেই মাঠে নেমেছেন এই ফরোয়ার্ড।

শারীরিক অবসুস্থতা থাকা সত্বেও মাঠে দুর্বার ছিলেন শামসুন্নাহার জুনিয়র। মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারর হ্যাটট্রিকসহ চার গোলের সুবাদে সদ্যপুস্করিনীকে ৭-০ গোলে হারায় ফরাশগঞ্জ। এছাড় পুরান ঢাকার ক্লাবটির হয়ে বাকি তিন গোল করেন শামসুন্নাহার সিনিয়র, পুজা রানা ও অনামিকা ত্রিপুরা। এই ম্যাচেও কার্ড ইস্যুতে খেলতে পারেননি ফরাশগঞ্জের অভিজ্ঞ ফরোয়ার্ড তহুরা খাতুন এবং মিডফিল্ডার মনিকা চাকমা। যে কারণে দায়িত্ব বেশি ছিল মারিয়া মান্দা ও দুই শামসুন্নাহারের ওপর। তবে আগামী ম্যাচ থেকে খেলবেন তহুরা ও মনিকা।

মনিকা, মারিয়া না থাকায় শামসুন্নাহার জুনিয়রের ওপর বাড়তি চাপ ছিল। যে কারণে অসুস্থতা নিয়েও খেলেছেন বলে জানান তিনি, ‘আমার শরীর খুবই অসুস্থ। তারপরও খেলেছি। কারণ আমাদের বদলি খেলোয়াড় বেশিরভাগই তরুণ। সবাই আমার উপর ভরসা করে। তাই চেষ্টা করছি দলকে সেরাটা দেওয়ার। মাঠে সবকিছু ভালোই যাচ্ছে। অনেক সময় মিস হয়, আবার গোল হয়। সেক্ষেত্রে অবশ্যই ভালো লাগে যে গোল করতে পারলাম। টানা চার খেলায় সেরা হয়েছি। এটা তো মনে হয় একটা রেকর্ডও।’

এদিকে দিনের অন্য চার ম্যাচে সেনাবাহিনী ৭-০ গোলে ঢাকা রেঞ্জার্সকে হারিয়েছে। উন্নতি খাতুন হ্যাটট্রিকসহ চার গোল করেন। জয়নব বিবি দুটি ও মোসাম্মাত সুলতানা এক গোল করেন। নাসরিন ৯-১ গোলে কাচারিপাড়া একাদশকে হারায়। পপি রানী হ্যটট্রিকসহ পাঁচ ও আসমা খাতুন হ্যাটট্রিক করেন। সোমা আক্তার বাকি গোলটি করেন। কাচারিপাড়ার হয়ে সোহেলি শারমিন এক গোল শোধ দেন। রাজশাহী স্টার্স ৮-০ গোলে হারিয়েছে আনসারকে। জয়ী দলের হয়ে রেশমি দুটি এবং আলপি আক্তার, শাহেদা আক্তার, সুরভী আক্তার, ঋতুপর্ণা চাকমা, মুনকি আক্তার ও পুজা একটি করে গোল করেন। শেষ ম্যাচে পুলিশ ১-০ গোলে হারায় বিকেএসপিকে। জয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন আইরিন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর