[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় নির্বাচনের জন্য প্রিমিয়ার ফুটবল লিগ ফেডকাপ স্থগিত!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ২০:০১ পিএম

প্রিমিয়ার ফুটবল লিগ ও ফেডারেশন কাপ আপাতত স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার সই করে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বাফুফের সাধারন সম্পাদক ইমরান হোসেন তুষার।

ক্লাবগুলোকে দেওয়া এক চিঠিতে তিনি লিখেন, ৩ ফেব্রুয়ারি ফেডারেশন কাপ ও ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ফুটবল লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থাকায় আইনশৃংখলারক্ষাকারী বাহিনী অনুরোধের প্রেক্ষিতে ওই সময়ে লিগ ও ফেডারেশন কাপের খেলা পুন:আরম্ভ করা সম্ভব হচ্ছে না।

পুন:নির্ধারিত ফিকশ্চার খুব শিগগিরই দেওয়া হবে। সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাই তারা লিগ ও ফেডারেশন কাপের নিরাপত্তা দিতে পারবে না। তাই খেলা পেছাতে বাধ্য হয়েছে বাফুফে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর