[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ইনজুরিতে ছিটকে পড়লেন রাফিনহা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২ এএম

পায়ের ইনজুরির কারণে অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। গত শনিবার (৩১ জানুয়ারি) এলচের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি।

গত শনিবার লা লিগায় এলচের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। সেই ম্যাচে চোট পান রাফিনহা। যার কারণে ম্যাচের ৪৮তম মিনিটে রাফিনহাকে তুলে নেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

পরে সোমবার (২ ফেব্রুয়ারি) তার চোটের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনার পক্ষ থেকে। এজন্য মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কোপা দেল রে'র কোয়ার্টার-ফাইনালে আলবাসেতের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এবারের লা লিগায় এখন পর্যন্ত ৮টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন রাফিনহা। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে করেছেন ১৩টি গোল ও পাঁচটি অ্যাসিস্ট।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর