[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের আলপি সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২ পিএম

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ। শনিবার ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে পিটার বাটলারের দল।

ফল যা-ই হোক না কেন, ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের আলপি আক্তার। হ্যাটট্রিকসহ সাতটি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। পাশাপাশি তার পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। ফাইনালে দল না জিতলেও আলপি ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন।

দেশের ঘরোয়া আসর নারী ফুটবল লিগে রাজশাহী স্টার্সের হয়ে খেলেন আলপি আক্তার। এ পর্যন্ত এই দলটির হয়ে ২৫ গোল করেছেন আলপি।

বাংলাদেশ দল রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে ঢাকা ফিরবে। এবার আর ট্রফি নিয়ে দেশে ফেরা হচ্ছে না। ব্যর্থ হয়ে আসতে হচ্ছে বাটলারের দলকে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর