[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জিরোনার কাছে হেরে টেবিলের শীর্ষে ওঠা হলো না বার্সার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০২ এএম

সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। কোপা দেল রে'তে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়ার পর, লিগে জিরোনার কাছেও হেরেছে ফ্লিকের দল। রোববার (১৬ ফেব্রুয়ারি) জিরোনার মাঠে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। এই হারের ফলে টেবিলের শীর্ষে ওঠা হলো না তাদের।

প্রতিপক্ষের মাঠে প্রথম হাফে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। প্রথম হাফে বাড়ানো সময়ে পেনাল্টি পেয়ে যায় তারা। তবে গোল করতে ব্যর্থ হন লামিন ইয়ামাল। বল পোস্টে মারেন স্প্যানিশ এই তারকা।

তবে লিড বার্সেলোনাই আগে পায়। ৫৯তম মিনিটে কুন্দের ক্রস থেকে হেডে গোল করেন কুবার্সি। কিন্তু সমতায় ফিরতে দেরি করেনি গিরোনা। ৬১তম মিনিটে ফরাসি তারকা লেমার স্বাগতিকদের সমতায় ফেরান।

৮৬তম মিনিটে বদলি হিসেবে নামা ফ্রান বেল্টরান জিরোনাকে লিড এনে দেন। সমতায় ফিরতে পারতো বার্সেলোনা। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বল জালে পাঠিয়েছিল বার্সেলোনা, তবে অফসাইডে ছিলেন লেভানডোভস্কি।

তার কিছুক্ষণ আগে জিরোনার এক খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ইয়ামালকে ফাউল করে লাল কার্ড দেখেন জোয়েল রোকা। তবে ১০ জনের জিরোনাকে হারাতে ব্যর্থ হয় বার্সেলোনা।

ফলে লিগ টেবিলে শীর্ষে ফেরাও হলো না তাদের। আসরে চতুর্থ হারের পর, ২৪ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর