[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

৯৬৫ গোলের মাইলফলকে রোনালদো, আল নাসরের টানা দশম জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২ এএম

সৌদি প্রো লিগে আবারও গোল করে নিজের কিংবদন্তি ক্যারিয়ারের নতুন উচ্চতায় পৌঁছালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার জোড়া গোলে আল হাজেমকে ৪–০ ব্যবধানে হারিয়ে টানা দশম জয় তুলে নিয়েছে আল নাসর। এই ম্যাচের পর রোনালদোর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৫–এ। একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও দখলে নিয়েছে তার দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় রোনালদোকে। খেলা শুরুর মাত্র ২০ সেকেন্ডের মাথায় প্রথম সুযোগ তৈরি করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই কিংসলি কোমানের নিখুঁত পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো—যা ছিল তার ক্যারিয়ারের ৯৬৪তম গোল।

প্রথমার্ধে আধিপত্য ধরে রাখে আল নাসর। জোয়াওয়ের দারুণ ক্রস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কোমান। এর মধ্যে রোনালদো আরেকটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

দ্বিতীয়ার্ধেও আল নাসরের আক্রমণ থামেনি। অ্যাঞ্জেলোর একক প্রচেষ্টায় আসে দলের তৃতীয় গোল। ম্যাচের শেষ দিকে আবারও বাঁ পায়ের শটে গোল করে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন রোনালদো। এর মধ্য দিয়ে ৯৬৫ গোলের মাইলফলকে পৌঁছে হাজার গোলের স্বপ্নের আরও কাছে চলে গেলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড।

এদিকে শীর্ষে থাকা আল হিলাল ড্র করায় পয়েন্ট টেবিলে পরিবর্তন আসে। এই জয়ের ফলে আল নাসর উঠে আসে লিগের শীর্ষে। রোনালদোর ধারাবাহিক পারফরম্যান্স সৌদি প্রো লিগের শিরোপা লড়াইয়ে নতুন উত্তেজনা যোগ করেছে এবং আল নাসরের জার্সিতে তার ট্রফি জয়ের আশা আরও জোরালো করেছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর