[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে হাঁফ ছেড়ে বাঁচল রিয়াল মাদ্রিদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬ ০৯:০৩ এএম

যোগ করা সময়ে দারুণ এক গোল করলেন ফেদেরিকো ভালভের্দে। তাতে যেন হাঁফ ছেড়ে বাঁচল রিয়াল মাদ্রিদও। কারণ এটিই ছিল জয়সূচক গোল। তাতে লা লিগায় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। সেল্তা ভিগোর মাঠে নাটকীয় জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার ওপর চাপ বাড়িয়েছে মাদ্রিদের দলটি।

ম্যাচের শেষ মুহূর্তে ভ্যালভার্দের নেয়া শটটি মার্কোস আলোনসোর গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। এই গোলেই লা লিগায় টানা তিন ম্যাচে জয়ের খরা কাটায় রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরুতেই পোস্টে লেগে ফিরে আসা বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন অরেলিয়ে চুয়েমানি। এর আগে পোস্টে বল লাগিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি রিয়াল। ডান দিক দিয়ে দারুণ গতিতে উঠে এসে উইলিয়ট শেডবার্গ পাস বাড়ালে গোল করে সমতা ফেরান বোর্জা লিগেসিয়াস। এ সময় ইংল্যান্ডের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড তাকে আটকাতে ব্যর্থ হন।

রিয়াল কোচ আলভারো আরবেলোয়া এ ম্যাচে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামেন। চোটের কারণে অনুপস্থিত ছিলেন কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, রদ্রিগো এবং এদুয়ার্দো কামাভিঙ্গা।

এই জয়ে পয়েন্ট টেবিলে বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল। সাম্প্রতিক সময়ে শিরোপা দৌড়ে কিছুটা পিছিয়ে পড়লেও আবারও শীর্ষে ফিরতে চাইছে তারা।

অন্যদিকে শনিবার রাতে বার্সেলোনা মুখোমুখি হবে অ্যাথলেতিক ক্লাবেরর। সেই ম্যাচ জিততে পারলে আবার চার পয়েন্টের ব্যবধান গড়ে তুলতে পারবে বার্সা। এদিকে আগামী বুধবার রিয়াল মাদ্রিদ তাদের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর