[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

‘আগে কাজ করে দেখাতে চাই’—কম কথায় বিশ্বাস আফঈদার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ ১৭:০৩ পিএম

মাঠে তিনি রক্ষণভাগের অতন্দ্র প্রহরী, আর সংবাদ সম্মেলনে তার অস্ত্র হলো ‘সংক্ষিপ্ত উত্তর’। বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি বরাবরই মিতভাষী হিসেবে পরিচিত।

উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ পার্থে সংবাদ সম্মেলনে এসে তিনি আবারও মনে করিয়ে দিলেন, অনেক কথার চেয়ে মাঠের পারফরম্যান্সই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে আফঈদার সংক্ষিপ্ত উত্তরের ধরন দেখে এক সাংবাদিক রসিকতা করে জানতে চান, তিনি কি ক্রিকেট তারকা মোস্তাফিজুর রহমানকে অনুসরণ করেন? হেসেই অধিনায়ক উত্তর দেন, ‘মোস্তাফিজ ভাই ওনার জায়গায় সেরা।

তবে আমি কাউকে অনুসরণ করে এমনটা করি না। আসলে আমি ক্রিকেট খুব একটা দেখিও না। আমার মনে হয় কথার চেয়ে কাজ আগে করা ভালো। অনেক কিছু মুখে বলা যায়, কিন্তু কাজে সবসময় তা করা সম্ভব হয় না।
কাজ করে দেখালে কথা না বললেও চলে।’
অস্ট্রেলিয়ায় এশিয়ান পর্যায়ের এই টুর্নামেন্টে খেলতে এসে সিডনি বা পার্থের বিশ্বমানের স্টেডিয়াম ও সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ আফঈদা। তবে একই সাথে দেশের অবকাঠামো নিয়ে আক্ষেপও ঝরল তার কণ্ঠে। তিনি বলেন, ‘দেশের মাঠগুলো যদি আরও উন্নত হতো, তবে আমাদের অনুশীলন অনেক ভালো হতো।

আমাদের দেশে অন্তত একটি মানসম্মত মাঠের খুব প্রয়োজন। এটি করা হলে ফুটবলের অনেক উন্নতি হবে।’
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল সোমবার শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। পার্থে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এবং সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর