[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফুটসাল নিয়ে বাফুফের ‘নতুন’ লিগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ১৯:০৩ পিএম

নারী ও পুরুষ উভয় দলের ফুটসাল লিগই করতে চায় বাফুফে। এজন্য দল গঠনে আগ্রহী ক্লাবকে দুই দল গঠনই বাধ্যতামূলক করা হয়েছে। ক্লাবগুলোকে পরবর্তী দুই মৌসুম নারী ও পুরুষ ফুটসাল লিগে খেলার অঙ্গীকার করতে হবে।

প্রথমবার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডে অনুষ্ঠিত সাত দেশের টুর্নামেন্টে সাবিনারা অপরাজিত থেকেই শিরোপা জিতেছে বাংলাদেশ। তাই ফুটসালের দিকে বিশেষ নজর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডরেশন (বাফুফে)। ইতোমধ্যে নারী ও পুরুষ উভয় প্রতিযোগিতা আয়োজনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফের ফুটসাল কমিটি।

২০০৮ সালে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিয়ে ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছিল বাফুফে। ওই টুর্নামেন্টে ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। এরপর গত ১৬ বছর আর এই খেলা মাঠে গড়াতে দেখা যায়নি। তাই নতুন করে এই টুর্নামেন্ট আয়োজনের আহ্বান করা হয়েছে। ক্লাব বা দলের নামের ক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের হলে ট্রাস্টি বোর্ড কিংবা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

নারী ও পুরুষ উভয় দলের ফুটসাল লিগই করতে চায় বাফুফে। এজন্য দল গঠনে আগ্রহী ক্লাবকে দুই দল গঠনই বাধ্যতামূলক করা হয়েছে। ক্লাবগুলোকে পরবর্তী দুই মৌসুম নারী ও পুরুষ ফুটসাল লিগে খেলার অঙ্গীকার করতে হবে। পাশাপাশি লিগ খেলতে আগ্রহী ক্লাবকে ৫ লাখ টাকা বাফুফেকে পে- অর্ডার দিতে হবে। লিগের নিয়ম কানুন ও শর্তপূরণ সাপেক্ষে এই গ্যারান্টি মানি ফেরত পাবে ক্লাবগুলো।

২ মে থেকে ফুটসাল কমিটি লিগ শুরু করার দিনক্ষণ ঠিক করেছে। এখনো কোনো দল আনুষ্ঠানিকভাবে আবেদন করেনি। আগ্রহী ক্লাব বা দল আবেদন করলে বাফুফের ক্লাব লাইসেন্সিং কমিটি সেটা পর্যালোচনা করে সিদ্ধান্ত প্রদান করবে। তবে ঘরোয়া ফুটবলের একটি অলিখিত সংস্কৃতি হলো খেলা পেছানো। সকল আনুষ্ঠানিকতা শেষে দোসরা মে খেলা শুরু হয় কি না সেটাই দেখার বিষয়।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর