সাফ অ-২০ ফুটবলের সেমিফাইনালে নেপালকে পেলো বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ পুরুষ চ্যাম্পিয়নশিপে গ্রুপের সেরা হতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। অন্যদিকে ভারতের প্রয়োজন ছিল ড্র। শেষ পর্যন্ত ড্রয়ে লক্ষ্যপূরণ হয়েছে ভারতের।
শনিবার মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে জমজমাট লড়াই ১-১ গোলে ড্র হয়। সমতায় শেষ হওয়ায় গ্রুপ রানার্সআপ হল লাল সবুজের ছেলেরা। সেমিফাইনালে বাংলাদেশকে খেলতে হবে এ- গ্রুপ চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভারত পেয়েছে সহজ প্রতিপক্ষ ভুটানকে।
বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচকে ঘিরে মালেতে উত্তেজনা ছিল আগের দিন। প্রবাসী বাংলাদেশিরা টিকিটের জন্য হাহাকার করেন দর্শকরা। টিকিট উম্মাদনায় যোগ দেন ভারতীয় প্রবাসীরাও। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাননি অনেকেই। টিকিট না পাওয়ার হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন অনেকেই। বলতে গেলে, এই ম্যাচকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল মালে জাতীয় স্টেডিয়ামে।
ম্যাচের শুরু থেকেই এলোমেলো ছিল বাংলাদেশ। সেই সুযোগটিই কাজে লাগায় ভারত। ধারার বিপরীতে মাত্র ১৭ মিনিটেই গোল পেয়ে যায় ভারত। ওমাং দুদোমের কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে নেন বিশাল যাদব (১-০)। মাঠ ও ডাগআউটে মাঝেমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে ম্যাচে। একটি ফাউলকে কেন্দ্র করে বাংলাদেশ ব্রিটিশ কোচ মার্ক কক্স ও ভারতের গোলকিপিং কোচকে লালকার্ড দেখতে হয়। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভানের কর্নারে বদলী আবদুল রিয়াদ জটলার মধ্য থেকে নিখুঁত ভলিতে সমতায় ফেরান বাংলাদেশকে (১-০)। রিয়াদ নেমেছিলেন চোট পেয়ে মাঠ ছাড়া ডিফেন্ডার আশিকুর রহমানের জায়গায়। দ্বিতীয়ার্ধে দু’দল আর গোল না পাওয়ায় ম্যাচের ফল থাকে অমিমাংসীত। ফলে সমান চার পয়েন্ট থাকলেও বি-গ্রুপে গোল গড়ে ভারত চ্যাম্পিয়ন ও বাংলাদেশ রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠে।
১ এপ্রিল হবে দুই সেমিফাইনাল। বাংলাদেশ সময় পৌঁনে পাঁচটায় প্রথম সেমিফাইনালেই দেখা হয়ে যাবে গত আসরের দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও নেপালের। ২০২৪ সালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। অর্থাৎ সেমিফাইনালেই বিদায় নিতে হবে গত আসরের দুই ফাইনালিস্টের একটিকে। একই দিনে হবে ভারত ও ভুটানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: