[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নাটকীয় ম্যাচে মেসির জোড়া গোলে মিয়ামির দুর্দান্ত জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ ১১:০৪ এএম

জোড়া গোলে লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে জয় তুলে নিয়েছে ইন্টার মিয়ামি। নতুন কোচের অধীনে অভিষেক ম্যাচেই নাটকীয় ৩-২ গোলের জয় পেয়েছে দলটি।

ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর গুইলেরমো হোয়োস আকস্মিকভাবে ডাগআউটে দাঁড়ান প্রধান কোচ হিসেবে। অপ্রত্যাশিতভাবে জাভিয়ের মাসচেরানো পদত্যাগ করায় দায়িত্ব পান তিনি। আর সেই অভিষেক ম্যাচেই দারুণ জয় এনে দেন দলকে।

শনিবারের ম্যাচে কলোরাডো র‌্যাপিডসকে হারিয়ে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল মিয়ামি। মৌসুমের শুরুতে লস এঞ্জেলেস এফসির কাছে হারলেও পরে ঘুরে দাঁড়িয়ে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এমএলএস স্ট্যান্ডিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।

ম্যাচের ১৩তম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে র‌্যাপিডস। তবে শেষ কথা বলেন আর্জেন্টাইন তারকাই। ৭৯তম মিনিটে মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠে পেনাল্টি বক্সে ঢুকে চমৎকার শটে জয়সূচক গোল করেন তিনি। দুই ডিফেন্ডারের ফাঁক গলে নেওয়া তার শট ব্যাকপোস্ট ঘেঁষে জালে জড়ায়।

এই মৌসুমে এখন পর্যন্ত সাত গোল করে এমএলএসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উঠে এসেছেন মেসি। স্যাম সুরিজ ও পিটার মুসার সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন তিনি।

ম্যাচের শেষ দিকে কিছুটা চাপে পড়ে মায়ামি। ৮৭তম মিনিটে ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখলে শেষ সময়টা ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে। তবে তাতেও জয় ধরে রাখতে সক্ষম হয় তারা।

ম্যাচে দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। মাতেও সিলভেত্তির বাড়ানো বলে বার্তেরামের হেডে স্কোরলাইন ২-০ হয়। এরপর ৫৮তম মিনিটে রাফায়েল নাভারো একটি গোল শোধ দেন র‌্যাপিডসের হয়ে। এই মৌসুমে এটি তার ষষ্ঠ গোল।

এরপর বদলি নেমে ড্যারেন ইয়াপি দ্রুতই প্রভাব ফেলেন। ৬২তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান তিনি। তবে শেষ পর্যন্ত মেসির জোড়া গোলেই জয় নিশ্চিত হয় মায়ামির।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর