[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

১১৪ বছর পর এমন কিছু দেখল চেলসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ০৯:০৪ এএম

চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা ধরে রাখতে লড়াই করা চেলসি বড় ধাক্কা খেল। মঙ্গলবার (২১ এপ্রিল) তারা ৩-০ গোলে হেরে যায় ব্রাইটনের কাছে। তাতে টেবিলের সাতে নেমে গেছে ব্লুজরা।

চেলসিকে বিধ্বস্ত করে ব্রাইটন উঠে গেছে টেবিলের ষষ্ঠ স্থানে। ফেরদি কাদিওগলু, জ্যাক হিনশেলউড এবং ড্যানি ওয়েলব্যাক গোল করেন ব্রাইটনের হয়ে।

চেলসির জন্য এটি আরও হতাশার, কারণ ১৯১২ সালের পর প্রথমবার তারা টানা পাঁচটি লিগ ম্যাচে কোনো গোল না করেই হেরেছে। বিরতির আগে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণই দেখাতে পারেনি দলটি। বরং ম্যাচ চলাকালে অ্যামেক্স স্টেডিয়ামে সফরকারী সমর্থকদের বিরূপ আচরণের শিকার হন কোচ লিয়াম রোজেনিয়র।

দলের আক্রমণভাগও ছিল নিষ্প্রভ। ইনজুরির কারণে অনুপস্থিত ছিলেন কোল পামার, এস্তেভাও উইলিয়ান ও জোয়াও পেদ্রো। ফলে পুরো ম্যাচে লক্ষ্যে একটিও শট নিতে পারেনি চেলসি।

ম্যাচের তৃতীয় মিনিটে কাদিওগলুর গোলে এগিয়ে যায় ব্রাইটন। এক ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করেন হিনশেলউড। আর ইনজুরি টাইমে ওয়েলব্যাকের গোলে নিশ্চিত হয় বড় জয়।

এই হারের ফলে এক ম্যাচ বেশি খেলে পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে পড়েছে চেলসি। অন্যদিকে, শেষ আট ম্যাচে ১৯ পয়েন্ট তুলে ব্রাইটন এখন ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা পাওয়ার স্বপ্ন দেখছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর