[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রাথমিকভাবে ১৪২ কোচ বাছাই করেছে কমিটি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ০৯:০৪ এএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের প্রায় তিনশ’জন কোচ আবেদন করেছেন। ইতোমধ্যে বিশাল এই তালিকা থেকে প্রাথমিকভাবে ১৪২ জনে নামিয়ে এনেছে কোচ বাছাই কমিটি।

বাছাই কমিটিতে রয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী এবং নির্বাহী কমিটির সদস্য ছাইদ হাছান কানন ও ইকবাল হোসেন। তারা নির্দিষ্ট কিছু কঠোর মানদ-ের ভিত্তিতে প্রার্থীদের যাচাই-বাছাই করছেন। ছাইদ হাছান কানন জানান, কোচ নির্বাচনের ক্ষেত্রে উয়েফা প্রো-লাইসেন্সধারী বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা, বিশেষ করে এশিয়ান ফুটবলে অভিজ্ঞতা, সাফল্যের প্রমাণিত রেকর্ড এবং ৪০ থেকে ৬০ বছর বয়সসীমাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইউরোপীয় কোচদের প্রতি বিশেষ আগ্রহও রয়েছে বলে জানান তিনি।

বর্তমানে ১৪২ জন ইউইএফএ প্রো লাইসেন্সধারী কোচের তালিকা থেকে আরও বাছাই চলছে। খুব শিগগিরই এই তালিকা কমিয়ে ২০ থেকে ২৫ জনের চূড়াান্ত শর্টলিস্ট তৈরি করা হবে বলে জানিয়েছে বাফুফে। প্রাথমিক তালিকায় রয়েছেন ইউরোপসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ ও সফল কোচদের উপস্থিতি। উল্লেখযোগ্যদের মধ্যে আছেন হাঙ্গেরির বার্নড স্টক, ফ্রান্সের দিদিয়ের ওলে, কানাডার স্টেফানো কুসিন, মন্টেনেগ্রোর মইদুরাগ রাদুলভিচ, জার্মানির অ্যান্টইনো হে এবং ক্রোয়েশিয়ার ইগর স্টিমাক। এছাড়া বাংলাদেশের সাবেক কোচ জেমি ডে, মারিও লেমোস ও ফ্যাবিও লোপেজের মতো পরিচিত মুখও আবেদন করেছেন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর