[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সাফের আগে বিদেশি দুই ক্লাবের বিপক্ষে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ মে ২০২৬ ০৭:০৫ এএম

এবার বাংলাদেশের হ্যাটট্রিক সাফ মিশন। তাই বাফুফে সাফের জন্য ঋতুপর্ণাদের প্রস্তুতিতে গুরুত্ব দিচ্ছে অনেক। ভারতে পৌঁছানোর আগে বাংলাদেশ দুই সপ্তাহ থাইল্যান্ডে ক্যাম্প করবে।

সাফের জন্য বাংলাদেশ ইতোমধ্যে চট্টগ্রামে নিবিড় অনুশীলন করছে। সপ্তাহ খানেক সেখানে অনুশীলনের পর আগামীকাল ঋতুপর্ণারা ঢাকায় আসবেন। ঢাকায় দিন তিনেক অনুশীলন করে ৭ মে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন।

থাইল্যান্ডে দু'টি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্লাব দু'টির নাম এখনো প্রকাশ করেনি ফেডারেশন। ফিফা উইন্ডোর বাইরে বিধায় এখন জাতীয় দলের সঙ্গে ম্যাচ খেলানোর ব্যবস্থা করতে পারেনি ফেডারেশন।

ভারতের গোয়ায় সাফ টুর্নামেন্ট শুরু হবে ২৫ মে। ২১ মে বাংলাদেশ ব্যাংকক থেকে ভারতের গোয়ায় পৌঁছাবে।

থাইল্যান্ড দল পাঠানোর আগেই বাফুফে নারী ফুটবলারদের ভারতীয় ভিসা করিয়ে রেখেছে। বাংলাদেশ গত দুই নারী সাফের চ্যাম্পিয়ন। ঐ দুই বার দীর্ঘমেয়াদী অনুশীলন করলেও দেশের বাইরে গিয়ে ক্যাম্প ও ম্যাচের সুযোগ সেভাবে হয়নি। এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ থাকায় ফেডারেশন এই টুর্নামেন্টের জন্য অধিক ব্যয় করছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর