মোহামেডান জিতেছে, ব্রাদার্সও হারেনি
ফুটবল লিগে কোচ আবদুল কাইয়ুমের কৌশলে দুর্দান্ত জয়ে এগিয়ে যাচ্ছে মোহামেডান। আগের রাউন্ডে বসুন্ধরা কিংসের কাছে হারলেও শনিবার ফের ঘুরে দাঁড়িয়েছে। আরামবাগকে হারিয়ে মাঠ ছেড়েছে সাদাকালোরা। অন্যদিকে রহমতগঞ্জকে হারিয়েছে ব্রাদার্স।
ফুটবল লিগের ১২তম রাউন্ডে ঢাকা আবাহনীর কাছে হারের পর নিয়মিত কোচ আলফাজকে বরখাস্ত করেছিল মোহামেডান। সহকারীর সিট থেকে সরাসরি প্রধান কোচের তখতে বসা আবদুল কাইয়ুম সেন্টুর অধীনে ভালই করছে সাদা কালোরা। চার ম্যাচের তিনটিতে জয় এবং এক ম্যাচে হেরেছে (বসুন্ধরা কিংসের কাছে) তারা। যেখানে ১২ রাউন্ডের ১২ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট ছিল সাদা কালোদের। শনিবারও জয় নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান। মানিকগঞ্জের শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে আরামবাগকে। ৫২ মিনিটে রাজু আহমেদের গোলে এগিয়ে যায় মোহামেডান। ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রহিম উদ্দিন। এই জয়ে ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম থেকে টেবিলের পঞ্চমে উঠে এসেছে মোহামেডান। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে সমান ম্যাচ খেলা আরামবাগ। মোহামেডানের হাতে আর মাত্র দুই ম্যাচ। জিতলে তবেই চতুর্থস্থানে থেকে লিগ শেষ করতে পারে সাদা কালোরা।
এ
দিকে মুন্সিগঞ্জের ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে এগিয়ে থাকা রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচের মাত্র ১০ মিনিটে জায়েদ আহমেদের গোলে এগিয়ে যায় পুরান ঢাকার ক্লাবটি। মিনিট ২৫ পর ম্যাচে সমতা আনেন গোপীবাগের হয়ে সাফ কোটায় খেলতে আসা পাকিস্তানের শায়াক দোস্ত। ৫২ মিনিটে শাহিন আহমেদ ব্রাদার্সকে এগিয়ে নেন। ৭১ মিনিটে সেই শায়াক দোস্তই ব্যবধান বাড়ান। শেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্র্রাদার্স। এই জয়ে ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে গোপীবাগের দলটি। হারলে ১৯ পয়েন্ট নিয়ে একধাপ উপরে রয়েছে রহমতগঞ্জ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: