[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফেডকাপের ফাইনালে বসুন্ধরার সঙ্গী মোহামেডান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ মে ২০২৬ ১৮:০৫ পিএম

ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে বসুন্ধরা কিংসের সঙ্গী হল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ মঙ্গলবার কুমিল্লার ভাষা শহিদ ধীন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় কোয়ালিফাইংয়ে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান। আগামী ১৯ মে কিংস অ্যারেনায় শিরোপার জন্য লড়বে বসুন্ধরা ও মোহামেডান।

নিয়মিত কোচ আলফাজ আহমেদ উত্তর মোহামেডান দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে ফুটবল লিগেও। কোচের হট সিটে আবদুল কাইয়ুম সেন্টু বসার পর জয় পাচ্ছে সাদা কালোরা। তারই ধারাবাহিকতায় আজ ম্যাচের শুরু থেকেই ব্রাদার্সকে চাপে রেখে খেলতে থাকেন সৌরভ দেওয়ান ও মোজাফফরভরা। ম্যাচের ৩৬ মিনিটে সৌরভ দেওয়ানের গোলে এগিয়ে যায় মোহামেডান।

কিন্তু ৭৪ মিনিটে ফ্রিকিক থেকে জামাল ভূঁইয়ার গোলে সমতা আসে। মৌসুমে এটি প্রথম গোল জাতীয় দলের অধিনায়ক জামালের। অবশ্য খুব বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেয়নি মোহামেডান। ম্যাচের অন্তিম সময়ে সৌরভ দেওয়ান নিজের দ্বিতীয় গোল করে দলকে জিতিয়ে দেন। ম্যাচ শেষে অবশ্য ব্রাদার্সের এক ফুটবলারের ঘুষিতে আহত হন মোজাফফরভ। ফলে দুই দলের ফুটবলাররা মাঠে প্রবেশ করে বাকবিত-ায় লিপ্ত হন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর