[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

'এই অস্থিরতা নিয়ে বিশ্বকাপ জেতা যায় না'— বিস্ফোরক মার্কিনহোস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬ ০৮:০৭ এএম

ম্যাচ শেষে দলের এই ভরাডুবির সব দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন সেলেসাও অধিনায়ক মার্কিনহোস। গত চার বছরের চরম অস্থিরতার দিকে ইঙ্গিত করে তিনি সতীর্থ ও ফুটবল ভক্তদের উদ্দেশ্যে বলেন:

​"আমাদের সব দায় নিতে হবে। আমি অধিনায়ক হিসেবে এবং দলের অভিজ্ঞ খেলোয়াড়রা এই ব্যর্থতার দায় নিচ্ছি, যাতে নতুন প্রজন্ম আগামী দিনগুলোতে শান্তিতে ও চাপমুক্ত হয়ে নতুন একটি সাইকেল (অধ্যায়) শুরু করতে পারে। গত চার বছর ধরে আমাদের দলে যে ধরণের অস্থিরতা চলেছে, তেমন একটি সাইকেল পার করে বিশ্বকাপে এসে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। আমরা মাঠে অনেক চেষ্টা করেছি, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় ভুল করেছি। আমি ব্রাজিলের মানুষের কাছে ক্ষমা চাচ্ছি।"

আবার কাঁদলেন নেইমার, বিশ্বকাপ অধরাই রয়ে গেলোআবার কাঁদলেন নেইমার, বিশ্বকাপ অধরাই রয়ে গেলো
ইতিহাসের সবচেয়ে বাজে অধ্যায় ও লজ্জার রেকর্ড
এবারের বিদায়ের মাধ্যমে ১৯৯০ সালের পর বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বাজে ক্যাম্পেইনের রেকর্ড গড়ল ব্রাজিল। শুধু তাই নয়, ২০৩০-এর বিশ্বকাপে ব্রাজিলের শিরোপাহীন ২৮ বছর পূর্ণ হবে, যা দেশটির ফুটবল ইতিহাসের দীর্ঘতম শিরোপাহীন সময়।

​কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার আগে এই ৪ বছরের চক্রে ব্রাজিল তিন তিনজন কোচ (রামোন মেনেজেস, ফার্নান্দো দিনিজ এবং দরিভাল জুনিয়র) পরিবর্তন করেছে, যা ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বাজে সময় হিসেবে গণ্য হচ্ছে। তবে ভরাডুবির পরও সিবিএফ কোচ আনচেলত্তির ওপর আস্থা রাখছে এবং ২০৩০ সাল পর্যন্ত তার চুক্তি নবায়ন করা হয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর