ব্রাজিলের হারের জন্য দায়ী আনচেলত্তি: ফেলিপে মেলো
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর কোচ কার্লো আনচেলত্তিকে সরাসরি দায়ী করেছেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ও টেলিভিশন বিশ্লেষক ফেলিপে মেলো। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ২-১ ব্যবধানে হারের পর তিনি কোচিংয়ের কৌশল নিয়ে আনচেলত্তিকে প্রশ্নবিদ্ধ করেন। প্রতিবেদন গ্লোবো এস্পোর্তের।
সেলেসাও স্পোর্টিভের বিশ্লেষণী অনুষ্ঠানে মেলো বলেন, ‘কোচকে দোষ দেয়া সহজ হলেও এই ক্ষেত্রে আসলেই দায় এড়ানো যায় না। আমরা ইতিহাসের অন্যতম সেরা কোচকে এনেছি, তিনিই প্রথম দায়ী। তাকে দায় নিতেই হবে।’
তিনি আরও যোগ করেন, ‘তিনি-ই তো পরিকল্পনা করেন, তাই না? তাহলে কোচ ও তার স্টাফদেরও দায় নিতে হবে।’
মেলোর মতে, ম্যাচে নেইমারকে শুরুর একাদশে না রাখাটাই বড় ভুল ছিল। লুকাস পাকেতার অনুপস্থিতিতে কোচ আনচেলত্তি গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে সুযোগ দেন, যা তিনি সমালোচনার চোখে দেখেন।
তার মতে, ‘আমি কোচের সিদ্ধান্ত বুঝি, কিন্তু তাকে বাস্তবতাও বুঝতে হবে। আমি হলে শুরু থেকেই নেইমারকে খেলাতাম। হয়তো প্রথমার্ধেই সে পেনাল্টি থেকে গোল করত এবং ম্যাচের চিত্রই ভিন্ন হতো।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: