[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ইয়ামালের কাছেই বারবার থমকে যাচ্ছেন এমবাপ্পে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ০৮:০৭ এএম

এবারের বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলো ফ্রান্স। এমবাপ্পে-দেম্বেলেরাও ছিলেন দারুণ ছন্দে, গোলের রেকর্ডে তো মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছেন কিলিয়ান।

একটা সময় তো মনেই হচ্ছিল যে, এই ফ্রান্সকে থামাবে কে? তবে শেষ পর্যন্ত সেই ইয়ামালের কাছে এসেই ধরা খেলেন এমবাপ্পে। এর আগেও এই স্প্যানিশ বিষ্ময়বালকের কাছে হেরে একাধিকবার বড় আসর থেকে বিদায় নিয়েছিল এমবাপ্পের ফ্রান্স।

বড় মঞ্চে বারবার ঐ এক ইয়ামালের সামনেই হোঁচট খাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। নকআউট ম্যাচে এমবাপ্পের মুখোমুখি হলেই যেন হাসে স্পেনের এই তরুণ তারকার মুখ। ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেনকে ফাইনালে তোলার পথে আবারও এমবাপ্পের দলকে হতাশ করেন ইয়ামাল। এর মধ্য দিয়ে এমবাপ্পের বিপক্ষে খেলা পাঁচটি নকআউট ম্যাচের প্রতিটিতেই জয় তুলে নিলেন মাত্র ১৯ বছর বয়সী এই উইঙ্গার।

২০২৪-এর ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে কাঁদিয়েছিল স্পেন। সেবারও ইয়ামালের কাছেই ধরা খেয়েছিলেন এমবাপ্পে। এরপর ২০২৫ সালের নেশনস লিগের সেমিফাইনালেও একই চিত্র। স্প্যানিশ সুপারকোপা ফাইনাল, কোপা দেল রে ফাইনাল এবং সবশেষ ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল— সবগুলোতেই ইয়ামালের স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।

বয়সটা সবে মাত্র ১৯, আর এই বয়সেই নিজেকে বারবার প্রমাণ করছেন লামিনে ইয়ামাল। ভবিষ্যতে যে বিশ্ব ফুটবলের বড় একজন তারকা হবেন তিনি, সেটাই হয়তো জানান দিচ্ছেন এই স্প্যানিশ ফুটবলার। এখন দেখার বিষয়, এই ফর্ম ঠিক কতদিন ধরে রাখতে পারেন ইয়ামাল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর