[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ইয়ামাল ৬-০ এমবাপ্পে!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ০৮:০৭ এএম

নকআউট ম্যাচ মানেই লামিনে ইয়ামাল অপ্রতিরোধ্য। আর কিলিয়ান এমবাপ্পে পরাস্ত। পরিসংখ্যান যেন দুজনের পথ বিপরীতমুখে নিয়ে গেছে।

একটি নয়, দুইটি নয়…হিসেব কষে দেখা যাচ্ছে নক আউট পর্বে ছয়বার সময়ের দুই সেরা তারকা মুখোমুখি হয়েছে। ছয়বারই হেরেছেন ফ্রান্সের তারকা এমবাপ্পে। আর রেকর্ড ছয়বারই জিতেছেন স্পেনের ইয়ামাল। নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের এমন হতশ্রী রেকর্ড আর নেই।

ইয়ামাল নকআউট ম্যাচে এমবাপ্পের বিপক্ষে এখন পর্যন্ত একেবারেই অপরাজেয়। ইউরো ২০২৪-এর সেমিফাইনাল থেকে শুরু করে ২০২৬ সালের বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত এমবাপ্পের মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছেন এই স্প্যানিশ বিস্ময়বালক। ক্লাব ও জাতীয় দল-দুই পর্যায় মিলিয়ে সবকটিতেই হাসি ফুটেছে তার মুখে।

শুরুটা ৯ জুলাই ২০২৪ সালে। ইউরোর সেমিফাইনালে স্পেন ২-১ গোলে হারায় ফ্রান্সকে। ইয়ামাল ছিলেন দলের প্রাণভোমরা। এমবাপ্পে পারেননি দলকে ফাইনালে তুলতে। ১২ জুন ২০২৫, লড়াইটা এবার ক্লাব পর্যায়ে। সুপারকোপার ফাইনালে বার্সেলোনা ৫-২ গোলে জয় পায়। এখানেও ইয়ামাল বিজয়ীর দলে। এমবাপ্পে ফ্লপ।

ওই বছরেরর ২৬ এপ্রিলে কোপা দেল রের ফাইনালে মুখোমুখি ইয়ামাল ও এমবাপ্পে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ফাইনালের স্কোরলাইন ৩-২। এমবাপ্পে আবারও ব্যর্থ। ইয়ামাল সফল।

জুনে নেশন্স লিগের সেমিফাইনালেও ফল পাল্টায়নি। ৫ জুন ফ্রান্স ও স্পেনের মুখোমুখিতে স্পেন ৫-৪ গোলে ফ্রান্সকে পরাজিত করে। ২০২৬ সালের সুপারকোপা ফাইনালে এলক্লাসিকো ম্যাচ। ১১ জানুয়ারির ম্যাচে বার্সেলোনা ৩-২ গোলে হারায় রিয়ালকে। এখানেও এমবাপ্পের ভরাডুবি। ইয়ামালের জয়জয়কার।

সবশেষ মুখোমুখি লড়াইয়ের ফল তো সবারই জানা। স্পেন ২-০ গোলে উড়িয়ে ফ্রান্সকে বিদায় করেছে বিশ্বকাপ থেকে। ইয়ামাল এখানেও বিজয়ীর দলে। এমবাপ্পের আবারও হার।

এই পরিসংখ্যান ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার প্রশ্ন, পরবর্তী নকআউট লড়াইয়ে এমবাপ্পের বিপক্ষে কি টানা সপ্তম জয়ও তুলে নিতে পারবেন ইয়ামাল? নাকি এবার ফরাসি সুপারস্টার এমবাপ্পে সেই অপেক্ষার অবসান ঘটাবেন?

বিশ্বকাপের মতো বড় আসরে এমবাপ্পেকে দর্শক বানিয়ে রেখেছেন ইয়ামাল। জাতীয় দলে জার্সিতে সামনে দুই দলের ২০২৮ ইউরোর আগে দেখা হওয়ার সুযোগ কম। ততদিন পর প্রতিশোধের আগুণ নিশ্চিতভাবেই জ্বলবে এমবাপ্পের বুকে। তবে ক্লাব পর্যায়ে তাদের মুখোমুখি হওয়া তো সময়ের ব্যাপার মাত্র।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর