[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

নিউইয়র্কে লেগো ব্রিকের মহাবিস্ময়, ২৭ ফুটের বিশ্বকাপ ট্রফিতে বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ ১৫:০৭ পিএম

ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বৈশ্বিক আসর ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ঐতিহ্যবাহী রকেফেলার সেন্টার প্লাজায় দেখা মিলল এক অভাবনীয় দৃশ্যের। প্রতি বছর যেখানে ক্রিসমাস ট্রি শোভা পায়, ঠিক সেই জায়গায় এবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে ১.৩৬ মিলিয়নেরও বেশি লেগো ব্রিক দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা।

ফুটবলের বৈশ্বিক উন্মাদনাকে নতুন মাত্রা দিতে লেগো এবং ফিফার এই যৌথ উদ্যোগটি নিউইয়র্কের স্থাপত্যকলায় এক নতুন চমক যোগ করেছে। গত ৬ জুলাই ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি এবং বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু আনুষ্ঠানিকভাবে ট্রফিটি উন্মোচন করেন।

আগামী ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত রকেফেলার প্লাজার এই প্রদর্শনী সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত থাকবে। ফুটবল ও শিল্পের এই মহাযজ্ঞ সরাসরি দেখার জন্য শহরজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর