[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

মেসি-ইয়ামালের ফাইনাল, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ০৭:০৭ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শুধু ফুটবলের নয়, যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসেও নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে। লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী লড়াই হতে যাচ্ছে দেশটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টের ফাইনাল।

রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এই মহারণ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়।

টিকিট বিক্রির প্ল্যাটফর্ম TickPick–এর তথ্য অনুযায়ী, ফাইনালের একটি টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা। এই দাম যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনুষ্ঠিত যেকোনো ক্রীড়া ইভেন্টের ফাইনালের গড় টিকিটমূল্যকে ছাড়িয়ে গেছে।

বিশ্বকাপ ফাইনালের টিকিটের এই আকাশছোঁয়া মূল্য পেছনে ফেলেছে সুপার বোল ও এনবিএ ফাইনালের মতো জনপ্রিয় আসরগুলোকেও।

ফোর্বস–এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ম্যাচটির সবচেয়ে কম দামের টিকিটও ছিল ৬ হাজার ৯৪৩ ডলার। উল্লেখযোগ্য বিষয় হলো, আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর আগেই সর্বনিম্ন টিকিটের দাম ৭ হাজার ২০০ ডলার পর্যন্ত উঠেছিল। পরে বাজারের চাহিদা ও সরবরাহের পরিবর্তনে সেই মূল্য কিছুটা কমে আসে।

টিকপিকের তথ্যমতে, গত বুধবার পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল অফার ছিল মেটলাইফ স্টেডিয়ামের সেকশন ১১৫এ–এর দুটি আসনের জন্য, যার মূল্য ধরা হয়েছিল ৫৬ হাজার ৯৫৮ মার্কিন ডলার

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ গড় টিকিটমূল্যের ক্রীড়া ইভেন্ট

  • ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল (আর্জেন্টিনা–স্পেন) — ১১,৩২৭ মার্কিন ডলার
  • ২০২৪ সুপার বোল (সান ফ্রান্সিসকো–কানসাস সিটি চিফস) — ৯,৪১১ মার্কিন ডলার
  • ২০২১ সুপার বোল এলভি (ট্যাম্পা বে–কানসাস সিটি চিফস) — ৭,৩১৩ মার্কিন ডলার
  • ২০২০ সুপার বোল (কানসাস সিটি চিফস–সান ফ্রান্সিসকো) — ৬,৫৪৬ মার্কিন ডলার
  • ২০২৬ এনবিএ ফাইনাল (নিউইয়র্ক নিক্স–সান আন্তোনিও) — ৬,৩০৮ মার্কিন ডলার

বিশ্বকাপ ফাইনাল ঘিরে এমন টিকিট উন্মাদনার বড় কারণ দুই দলের তারকাখচিত লড়াই। একদিকে ক্যারিয়ারের আরেকটি বিশ্বকাপ শিরোপার স্বপ্নে বিভোর লিওনেল মেসি, অন্যদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে নেতৃত্ব দিচ্ছেন উদীয়মান সুপারস্টার লামিন ইয়ামাল। দুই প্রজন্মের দুই মহাতারকার এই লড়াই দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সমর্থকেরা।

ফলে মাঠের লড়াই শুরুর আগেই টিকিট বিক্রিতে নতুন ইতিহাস লিখে ফেলেছে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর