[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

হ্যান্ডবলের ফাইনাল সোমবার, মুখোমুখি আনসার ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

জাতীয় নারী হ্যান্ডবলের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ।

আজ রোববার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে আনসার ৪১-১৬ গোলে ঢাকা জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। দিনের অন্য সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ৪০-২৮ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

সোমবার বিকেল ৩ টায় ফাইনালে মুখোমুখি হবে আনসার ও পুলিশ। এর আগে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারনী ম্যাচে সকাল সাড়ে এগারোটায় মুখোমুখি হবে ঢাকা ও পঞ্চগড়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর