বিচ হ্যান্ডবলে বাংলাদেশর হৃদয় ভাঙল পাকিস্তান
মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছে ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ।
মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছে ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ।
আজ প্রতিযোগিতার ১ম সেমিফাইনালে প্রতিযোগিতার ফেভারিট পাকিস্তানের বিপক্ষে সরাসরি ২-০ সেটে হেরে যায় লাল সবুজের প্রতিনিধিরা। ১ম সেটে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলে। নির্ধারিত সময় শেষে ২২-১৭ পয়েন্টে ১ম সেটে জয় তুলে নেয় পাকিস্তান। খেলায় আধিপত্য ধরে রেখে ২৭-০৫ পয়েন্টে ২য় সেটেও নিজেদের করে নেয় পাকিস্তান। আর তাতেই শেষ হয় বাংলাদেশের ফাইনাল স্বপ্ন। এর আগে গতকাল রাতে একই প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ খেলায় ২-০ সেটে হেরে যায় বাংলাদেশ।
আগামীকাল ব্রোঞ্জ জয়ের লক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময়ে বিকাল ৫ টায় অনুষ্ঠিতব্য এ খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা ও মালদ্বীপের মধ্যকার ২য় সেমিফাইনালে পরাজিত দল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: