[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আরও সুযোগ চান প্যারা ক্রীড়াবিদরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

‘প্যারা অলিম্পিকে বাংলাদেশের প্যারা খেলোয়াড়রা অন্যদের চেয়ে বেশি সফলতার স্বাক্ষর রাখছেন। তাই প্যারা খেলোয়াড়দের দিকে আরো বেশি মনোযোগ ও সুযোগ-সুবিধা বেশি প্রয়োজন। এ বিষয়টি নিয়েই আমাদের কাজ করতে হবে’, বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে তারুণ্যের উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে প্যারা স্পোর্টস বিষয়ক সেমিনার ও বিশেষ সভায় এমন কথা বলেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সাধারন সম্পাদক

 

সভায় বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের সভাপতি মো. মাসুদুল হাসান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম ও সানোয়ার হোসেন। এছাড়া বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারন সম্পাদক তানভীর আহমেদ প্যারা আরচারি ও বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে নিজের প্রথম অভিজ্ঞতার কথা বলেন।

ড. মারুফ আহমেদ আরও বলেন, ‘বিদেশের মাটি থেকে সাধারন ক্রীড়াবিদরা যে পদক জিতে আনেন, তারচেয়ে অনেক বেশি পদক আনেন প্যারা ক্রীড়াবিদরা। তাই সাফল্যের নিরিখে প্যারা ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা আরও বেশি পাওয়া উচিত।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর