[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

আন্ত:জেলা বালিকা দাবা আজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ০০:০৪ এএম

দেশের ২৫ জেলার ৮০ জন খুদে দাবাড়–র অংশগ্রহনে আজ ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া সংস্থায় অনুষ্ঠিত হবে আন্ত:জেলা অনূর্ধ্ব-১৬ বালিকা র‌্যাপিড দাবা।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশ নিতে ইতোমধ্যে খুদে দাবাড়–রা এসে পৌঁছেছেন।

সকাল দশটায় দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। বালিকাদের এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকবেন জাতীয় মহিলা দাবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর