[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে গেলেন আলকারাজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ০৯:০৪ এএম

কব্জির চোটে চলতি বছরের ফ্রেঞ্চ ওপেন (রোলাঁ গারোঁ) থেকে সরে দাঁড়িয়েছেন টানা দুইবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। একই সঙ্গে তিনি রোম মাস্টার্সেও অংশ নেবেন না বলে নিশ্চিত করেছেন।

শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় আলকারাজ বলেন, ‘আমরা মনে করেছি সতর্ক থাকাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তাই রোম ও রোলাঁ গারোঁ —দুটো টুর্নামেন্টেই খেলছি না।

তিনি আরো যোগ করেন, ‘এটা আমার জন্য কঠিন সময়, তবে আমি বিশ্বাস করি আরো শক্তভাবে ফিরতে পারব।’

তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান এই স্প্যানিশ তারকা।

গত সপ্তাহে বার্সেলোনা ওপেনে প্রথম রাউন্ডে খেলার সময় চোট পান আলকারাজ। ওই ম্যাচে অটো ভিরতানেনকে হারালেও পরে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান তিনি।

এর আগে ১৭ এপ্রিল মাদ্রিদ ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করেছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হন আলকারাজ। এ মৌসুমে তার পারফরম্যান্সও ছিল দারুণ, ২২ জয় ও ৩ হার, সঙ্গে দোহায় একটি শিরোপা।

বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা আলকারাজ, গত মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে শীর্ষস্থান হারান।

ক্লে কোর্টের রাজা হিসেবে খ্যাত আলকারাজ ২০২৪ ও ২০২৫ সালে রোলাঁ গারোঁ জিতে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়েছিলেন। তবে ইনজুরির কারণে এবার তার সেই মিশন থেমে গেল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর