প্রি-কোয়ার্টারে ঝুমা আক্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
০১ এপ্রিল ২০২৬ ২০:০৪ পিএম
ওয়ার্ল্ড আরচারি প্যারা সিরিজে বাই পেয়ে প্রি-কোয়ার্টারে উঠেছেন বাংলাদেশের জুমা আক্তার।
আজ বুধবার বাংককের রাজামঙ্গলা স্টেডিয়ামে ইলিমিনেশন রাউন্ডে বাই পেয়ে সাত নম্বর পজিশন নিয়ে শেষ ষোলতে উঠেন তিনি। আগামীকাল তাকে খেলতে হবে ১/৮ রাউন্ডে। প্রতিপক্ষ কাজখস্তানের সেইদান আইজাদা। হুইলচেয়ারে বসে খেলা ঝুমার কোচ নূর এ আলম বলেন, ‘দেশের প্যারা আরচাদের মধ্যে ঝুমা সেরা। যদিও সে বাই পেয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে। আমরা আশাকরি সে আরও সামনে এগিয়ে যাবে।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: