[email protected] বৃহঃস্পতিবার, ১১ই জুন ২০২৬
২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপে এবার ভাইদের রাজত্ব, একসঙ্গে মাতাবেন সাত জোড়া সহোদর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ জুন ২০২৬ ১১:০৬ এএম

এক জোড়া নয়, দুই জোড়াও নয় এবারের বিশ্বকাপে দেখা যাবে সাত জোড়া ভাই। এর মধ্যে ছয়জন খেলবেন একই দলে, আর বাকি আটজন ভিন্ন ভিন্ন জার্সিতে। আসরে তাই থাকছে ‘ফুটবলার ব্রাদার্স’ দের এক বিশেষ গল্প।

পরিসংখ্যান অনুযায়ী, একজন ফুটবলারের পেশাদার ক্যারিয়ার গড়ার সম্ভাবনা মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ। সেই হিসেবে সর্বোচ্চ পর্যায়ে দুই ভাইয়ের খেলা যেমন কঠিন, তেমনি বিশ্বকাপে দুই সহোদরের অংশগ্রহণ আরও বিরল ঘটনা। কিন্তু এবার সেই ব্যতিক্রমই ঘটতে যাচ্ছে।

মোট সাত জোড়া সহোদর ফুটবলার অংশ নেবেন এবারের আসরে, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। তাদের মধ্যে ছয়জন একই দলে সতীর্থ হিসেবে খেলবেন, আর বাকিরা খেলবেন ভিন্ন ভিন্ন দলের হয়ে।

তাদের মধ্যে সবচেয়ে পরিচিত জুটি থিও ও লুকাস হার্নান্দেজ। স্পেনে জন্ম নেয়া এই দুই ভাই প্রায় এক দশক ধরে ফ্রান্স জাতীয় দলে খেলছেন। এবারই প্রথম তারা একসঙ্গে বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন।

বড় ভাই লুকাস হার্নান্দেজ ছিলেন ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ২০২২ কাতার বিশ্বকাপেও খেলেছেন। সেই আসরে থিও হার্নান্দেজও দলে ছিলেন, তবে লুকাসের বদলি হিসেবে। ইনজুরিতে ছিটকে পড়া বড় ভাইয়ের পরিবর্তে ডাক পেয়েছিলেন ছোট ভাই থিও।

প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়তে যাচ্ছে কুরাসাও ও কেপ ভার্দে। তাদের হয়ে মাঠে নামবেন দুয়ার্তে ও বাকুনা ব্রাদার্সও। কেপ ভার্দের হয়ে খেলবেন লারিওস দুয়ার্তে ও দেরয় দুয়ার্তে, আর কুরাসাওয়ের জার্সিতে সতীর্থ হিসেবে থাকবেন লিয়ান্দ্রো বাকুনা ও জুনিনহো বাকুনা।

তবে আরও কিছু ভাইয়ের গল্প ভিন্ন পথে। তারা খেলবেন ভিন্ন ভিন্ন দেশের হয়ে।

এর মধ্যে সবচেয়ে আলোচিত উইলিয়ামস ব্রাদার্স। ক্লাব ফুটবলে দুজনই অ্যাথলেটিক ক্লাবের হয়ে খেললেও বিশ্বকাপে তারা প্রতিনিধিত্ব করবেন ভিন্ন দুটি দেশকে। বড় ভাই ইনাকি আবারও খেলবেন পিতৃভূমি ঘানার হয়ে, আর ছোট ভাই নিকো খেলবেন স্পেনের হয়ে।

একই জার্সিতে খেলা হচ্ছে না দ্যুয়ে ভাইদেরও। বড় ভাই আইভরি কোস্টের হয়ে খেললেও ছোট ভাই দিজেয়ের দ্যুয়ে ফ্রান্সের হয়ে মাঠে নামবেন।

দুই ভাই হলেও ভিন্ন স্বপ্ন নিয়ে লড়বেন ডেরিক লাকাসেন ও ব্রায়ান ব্রোবি। নেদারল্যান্ডসের হয়ে খেলবেন ব্রায়ান, আর ঘানার প্রতিনিধিত্ব করবেন ডেরিক।

স্টার ব্রাদার্সের গল্পটাও একই রকম। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে আবারও খেলতে প্রস্তুত হ্যারি, আর স্কটল্যান্ডের হয়ে মাঠ মাতাবেন জন। সৌভাগ্যক্রমে এবার গ্রুপ পর্বে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। তবে নকআউট পর্বে পরিস্থিতি বদলে যেতে পারে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর