[email protected] বৃহঃস্পতিবার, ১১ই জুন ২০২৬
২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ উন্মাদনায় মোহামেডানের ব্যতিক্রমী আয়োজন, উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ জুন ২০২৬ ১৯:০৬ পিএম

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা মোহামেডান।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ উপলক্ষে ক্লাবটির ফেসবুক পেজে দেশের ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে নিয়মিত “বিশ্বকাপ আড্ডা” আয়োজন করা হবে। বুধবার ক্লাব প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক বলেন, মোহামেডান তাঁর আবেগ ও স্মৃতির জায়গা। এই ক্লাব থেকেই তাঁর ফুটবল ক্যারিয়ারের সূচনা হয়েছিল এবং পরবর্তীতে জাতীয় দলে খেলার পথ তৈরি হয়। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বকাপে অংশ নিতে না পারলেও ফুটবলের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন বিশ্বজুড়ে প্রশংসিত।

বিশ্বকাপকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা বিশ্বকাপের আবহকে আরও রঙিন করে তোলে।

অনুষ্ঠানে মোহামেডানের সভাপতি বরকতউল্লাহ ভুলু, ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়াসহ ক্লাবের পরিচালক, স্থায়ী সদস্য এবং সাবেক ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। এ সময় সাবেক সচিব ইকবাল উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ক্লাব কর্তৃপক্ষের মতে, বিশ্বকাপজুড়ে আয়োজিত এই আড্ডা ফুটবলপ্রেমীদের জন্য নতুন মাত্রা যোগ করবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর