আর্জেন্টিনাকে নিজেদের চেয়ে এগিয়ে রাখছেন না ব্রাজিলের সাবেক ফুটবলার
বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ব্রাজিলের সাবেক ফুটবলার ফেলিপে মেলোর এক মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে। তিনি দাবি করেছেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তার জাতীয় দল ব্রাজিলের চেয়ে শক্তিশালী নয়।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আজ (১১ জুন) রাতে পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। আর সেই সময়েই বিভিন্ন ফুটবল বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়রা নিজেদের ভবিষ্যদ্বাণী দিচ্ছেন। ব্রাজিলে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ফেলিপে মেলোর মন্তব্য।
গ্লোবোর এক অনুষ্ঠানে তিনি বলেন, 'ফ্রান্স, স্পেন, পর্তুগাল আছে, কিন্তু আমি আর্জেন্টিনাকে ব্রাজিলের চেয়ে এগিয়ে রাখি না।'
তিনি আরও বলেন, তিনি এই মত বদলাবেন না, এমনকি কেউ তাকে 'দেশপ্রেমিক' বা 'ব্রাজিলিয়ান' বলে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেও না। মেলো আরও জানান, তিনি বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির বিপক্ষে খেলতে চান এবং সাম্প্রতিক হারের প্রতিশোধ নিতে চান।
আর্জেন্টিনা রয়েছে গ্রুপ জে-তে, যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে।
অন্যদিকে ব্রাজিল রয়েছে গ্রুপ সি-তে, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। তারা রোববার (১৪ জুন) মরক্কোর বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: