[email protected] সোমবার, ১৫ই জুন ২০২৬
৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার না হেরে মাঠ ছাড়ল কানাডা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ জুন ২০২৬ ০৮:০৬ এএম

নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম না হেরেই মাঠ ছেড়েছে কানাডা। শুক্রবার (১২ জুন) টরেন্টো স্টেডিয়ামে বসনিয়ার বিপক্ষে ১-১ এ ড্র করেছে স্বাগতিকরা।

গ্রুপ ‘বি’-এর ম্যাচে কানাডার ফরোয়ার্ড তানি ওলুওয়াসেই বলের দখল নেওয়ার লড়াইয়ে ব্যস্ত বসনিয়া ও হার্জেগোভিনার ডিফেন্ডার সেয়াদ কোলাশিনাচের সঙ্গে। ছবি: এএফপি
গ্রুপ ‘বি’-এর ম্যাচে কানাডার ফরোয়ার্ড তানি ওলুওয়াসেই বলের দখল নেওয়ার লড়াইয়ে ব্যস্ত বসনিয়া ও হার্জেগোভিনার

এর আগে দুটি বিশ্বকাপে অংশ নিয়ে মোট ৬টি ম্যাচ খেললেও কোনো জয় পায়নি কানাডা। এই প্রথম ম্যাচ না হেরে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে তারা। ফলে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্টও তুলে নিয়েছে দলটি।

ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল বসনিয়া। বেশ কয়েকবার গোলের জন্য শটও নেয় তারা। তবে ফলাফল আসে ম্যাচের ২১ মিনিটে। কর্ণার থেকে সিয়াদ কোলাশিনাতসের কাছ থেকে পাওয়া বল দুর্দান্ত এক হেডে কানাডার জালে পাঠিয়ে দেন লুকিচ।

১-০ গোলে পিছিয়ে থাকে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় কানাডা। একের পর এক আক্রমণে বসনিয়ার রক্ষণে ভাঙন ধরানোর চেষ্টা চালায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ম্যাচের ৭৯ মিনিটে সাফল্য আসে। কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা।

ম্যাচের শেষ ১০ মিনিটে আক্রমণ-পাল্টা আক্রমণের পসরা দেখা যায়। তবে গোলের দেখা পায়নি কেউই। ফলে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দুদল।

আগামী শুক্রবার (১৯ জুন) কাতারের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কানাডা। একইদিন বসনিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর