মরক্কোর বিপক্ষে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ, নেইমারের জায়গায় কে
২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। ২০২২ বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ওঠা মরক্কো এবারও চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে। তবে কাগজে-কলমে এই ম্যাচে এগিয়ে থাকছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
যদিও ইনজুরির কারণে তারকা ফরোয়ার্ড নেইমারকে পাচ্ছে না সেলেসাওরা। তবুও শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে পারেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। আক্রমণভাগে দলের প্রধান ভরসা থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র।
নেইমারের অনুপস্থিতিতে একাদশে খেলতে পারেন লুকাস পাকেতা। ডিফেন্সিভ মিডফিল্ডে কাসেমিরোর সঙ্গে জুটি বাধবেন ব্রুনো গিমারায়েস। রক্ষণে থাকবেন মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালেস, দানিলো ও অ্যালেক্স সান্দ্রো। মাঝমাঠ সামলাবেন রাফিনিয়া, পাকেতা ও ভিনিসিয়ুস জুনিয়র। স্ট্রাইকার হিসেবে খেলবেন ম্যাথিউস কুনিয়া। এছাড়া গোলকিপার হিসেবে থাকবেন অ্যালিসন বেকার।
এদিকে মরক্কো দলও চোট সমস্যায় ভুগছে। দলের অন্যতম সেরা সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ পিউবালজিয়ার সমস্যার কারণে একাদশে নেই। তার জায়গায় ইসা দিওপ ও চাদি রিয়াদকে দেখা যেতে পারে।
অন্যদিকে নুসাইর মাজরাউই কাঁধের চোটে ভুগছেন, ফলে তার খেলা নিয়েও রয়েছে শঙ্কা। এছাড়া এজ আবদে হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন, যার কারণে তিনি পুরো গ্রুপ পর্বে মাঠের বাইরে থাকতে পারেন।
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: অ্যালিসন বেকার
রক্ষণভাগ: দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালেস, অ্যালেক্স সান্দ্রো
মিডফিল্ড: ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস
অ্যাটাকিং মিডফিল্ড: রাফিনহা, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র
স্ট্রাইকার: ম্যাথিউস কুনিয়া
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: