[email protected] সোমবার, ১৫ই জুন ২০২৬
৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মায়ের জন্য হৃদয়ের টুকটুকে লাল গাড়ী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ২৩:০৬ পিএম

মায়ের জন্য একটি গাড়ি কেনার কথা ভেবে রেখেছিলেন বাংলাদেশের ক্রিকেটার তাওহীদ হৃদয়। সিদ্ধান্ত নিয়ে ফেললেও নানা ব্যস্ততায় এখন পর্যন্ত সেটা কেনা হয়ে ওঠেনি।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হয়ে এবার একটি পুরস্কারই পেয়ে গেলেন হৃদয়। পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন, মায়ের জন্য গাড়ি কিনতে চাওয়ার ইচ্ছা এবং নাটকীয়ভাবে সেটা পেয়ে যাওয়ার কথা।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করেছেন তাওহীদ হৃদয়। ৩ ম্যাচ মিলিয়ে ৭৭ গড়ে করেছেন ১৫৪ রান। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এটি এই সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান। হৃদয়ের চেয়ে বেশি রান করেছেন কেবল সিরিজসেরা ক্রিকেটার মোসাদ্দেক হোসেন।

ব্যাটিংয়ে নৈপুণ্য দেখিয়ে এই সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন হৃদয়। আর এই পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি। পুরস্কারটি পাওয়ার পর হৃদয় জানান, মায়ের জন্য একটি গাড়ি কেনার চিন্তাভাবনা ছিল তার। সেটাই কাকতালীয়ভাবে পুরস্কার হিসেবে পেয়ে গেলেন।

পুরস্কার হিসেবে পাওয়া গাড়িটির সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে হৃদয় লেখেন, 'মা, তোমার জন‍্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ‍্যেই পেয়ে গেলাম!! অদ্ভুত না???'

হৃদয়-মোসাদ্দেকদের দাপুটে পারফরম্যান্সে এবার অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের সামনে সুযোগ ছিল হোয়াইটওয়াশের। তবে কুপার কনোলির ১৪৯ রানের অনবদ্য ইনিংসের সুবাদে রুদ্ধশ্বাস ম্যাচে হোয়াইটওয়াশ এড়ায় অস্ট্রেলিয়া।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর