[email protected] সোমবার, ১৫ই জুন ২০২৬
৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা হলো না বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ২০:০৬ পিএম

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ব্যাট হাতে ২৭৫ রানের লক্ষ্য দিয়ে ব্যাটাররা সেই মঞ্চ ভালোভাবেই প্রস্তুত করে দিয়েছিলেন। বল হাতে শরিফুল ইসলামরাও চেষ্টার কমতি রাখেননি। তবে কুপার কনোলির অসাধারণ সেঞ্চুরিতে শ্বাসরুদ্ধকর জয় নিয়ে ওয়ানডে সিরিজ শেষ করেছে অস্ট্রেলিয়া।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে আজ (১৪ জুন) বাংলাদেশকে ১ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

শুরুতে ব্যাট করে মোসাদ্দেক হোসেন, তাওহীদ হৃদয় এবং লিটন দাসের ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২৭৪ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে কনোলির ক্যারিয়ার সর্বোচ্চ ১৪৯ রানে ভর করে শেষ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বাংলাদেশের প্রথম ২ উইকেট পড়ে ৫৩ রানে, ৬১ রানে ৩। নাজমুল হোসেন শান্ত ২৪ ও তানজিদ হাসান তামিম ১৯ রান করলেও সৌম্য সরকার করেন কেবল ২।

চাপ সামলে সেখান থেকে বাংলাদেশকে ম্যাচে ফেরান লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় বাংলাদেশের যে ৩ জন ব্যাটার প্যাভিলিয়নে ফিরেছেন, তা বুঝতেই দেননি। নিরবচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের রান একশ পার করেন তারা।

লিটন দলীয় ১৫৩ ও ব্যক্তিগত ৪৮ রানে রিটায়ার্ড হার্ট হন। ড্রেসিংরুমে বসে তিনি দেখেছেন সৈকত ও হৃদয়ের জুটি। হৃদয় ৮৩ রান করে বেন ডারশুইসের ওভারে ক্যাচ দেন আলেক্স ক্যারেকে। ৮৮ বলের ইনিংসে ৮টি চার হাঁকান তিনি।

শেখ মেহেদী ৩ রানে ফিরলে লিটন ফের মাঠে নামেন। ফেরার পর ৫ বল খেলে মিরপুরের অভিশাপ কাটান তিনি। ওয়ানডেতে হোমগ্রাউন্ডে তার কোনো হাফসেঞ্চুরি ছিল না। এদিন অপরাজিত থাকেন ৭৮ বলে ৫৮ রান করে। ৫১ বলে ৫৬ রানে অপরাজিত থাকা সৈকত ৫টি চারের পাশাপাশি একটি ছয় হাঁকান।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর