[email protected] সোমবার, ১৫ই জুন ২০২৬
৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ প্রথম ম্যাচ জিতেই জেতা যায় না: ব্রাজিল কোচ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ০৯:০৬ এএম

ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে প্রত্যাশা ও চাপের মিশেলে। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে শুরুটা ভালো না হলেও ভিনিসিয়ুসের গোলে সমতা ফেরায় দল। তাতে মুখ রক্ষা হয়। মিলেছে ১ পয়েন্টও।

ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেন, প্রথমার্ধে দল কিছুটা উদ্বিগ্ন ছিল এবং অনেক ভুল করেছে। তবে দ্বিতীয়ার্ধে উন্নতি হয়েছে। ফলাফলকে পুরোপুরি সন্তোষজনক না বললেও তিনি মনে করেন, গ্রুপ পর্বের শুরুতে ড্র খারাপ কিছু নয় এবং দল ধাপে ধাপে আরও উন্নতি করবে।

কোচ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার মনে হয় আমরা ম্যাচটা ভালোভাবে শুরু করতে পারিনি। দলটা কিছুটা চিন্তিত ছিল, আমরা অনেক বল মিস করেছি। ভুল পাস দিয়েছি। যার ফলাফল ম্যাচ হার। প্রথমার্ধটা ভালো ছিল না। দ্বিতীয়ার্ধে উন্নতি হয়েছে। এটা কঠিন ম্যাচ ছিল, কারণ মরক্কো খুব ভালো দল।’

তিনি আরও যোগ করেুন,‘শুরুতে উদ্বগ্নিতা ছড়িয়ে পড়ে। ওই মুহূর্তটা যদি আমরা এড়িয়ে যেতে পারতাম তাহলে আমাদের নিয়ন্ত্রণ নিতে পারতাম।’

সমালোচনা করলেও আনচেলত্তি ফলাফলে মোটামুটি সন্তুষ্ট ছিলেন। তিনি বলেন, বিশ্বকাপের শুরুটা আরও ভালোভাবে করতে চেয়েছিলেন, কিন্তু মরক্কো শক্তিশালী প্রতিপক্ষ এবং ড্র কোনো খারাপ ফল নয়। যেকোনো কিছু ঘটতে পারে, কারণ মরক্কো ভালো প্রতিপক্ষ। এখন আমাদের পরের ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে।”

আনচেলত্তি যোগ করেন, ‘আত্মবিশ্বাস হারানো যাবে না। বিশ্বকাপের প্রথম ম্যাচে যেকোনো কিছু ঘটতে পারে। প্রথম ম্যাচেই দল নিখুঁত হবে না। ফলাফল খারাপ নয়, তবে আমাদের উন্নতির জন্য লড়াই চালিয়ে যেতে হবে। বিশ্বকাপ প্রথম ম্যাচ জিতেই জেতা যায় না।’

শিরোপা জয়ের মিশনে আসা ব্রাজিলের পরবর্ততী ম্যাচ ২০ জুন হাইতিরি বিপক্ষে। আজকের মাচের ফলাফল দলের আত্মবিশ্বাসে চিড় ধরাবে না বলে বিশ্বাস কোচের, ‘একদমই না। অনেকেই ভাবতে পারেন যে অভিষেক ম্যাচটা পরিকল্পনামতো হয়নি, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, পরের ম্যাচের জন্য ভালো প্রস্তুতি নিতে হবে। লক্ষ্য হলো গ্রুপ পর্ব পেরোনো এবং ধীরে ধীরে উন্নতি করা।’

দুর্দান্ত গোল করা ভিনিসিয়ুস জুনিয়রকে প্রশংসায় ভাসিয়ে বলেছেন, ‘সে ভালো খেলেছে, খুবই বিপজ্জনক ছিল। তার প্রতিভার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। সে দুর্দান্ত একটি বিশ্বকাপ খেলবে।'

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর