বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের প্রথম ম্যাচ, ইতিহাসে দাপট, নাটক ও অপ্রত্যাশিত চমক
ফুটবল বিশ্বকাপ মানেই ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি প্রতিটি আসরেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামে। বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্সও বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
১৯৩০ থেকে ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত ২৩টি বিশ্বকাপে সেলেসাওদের প্রথম ম্যাচের ইতিহাসে যেমন রয়েছে দাপুটে জয়, তেমনি আছে হতাশা ও চমকের গল্পও। ফিফার তথ্য অনুযায়ী, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের রেকর্ড ১৭ জয়, ৪ ড্র ও ২ হার। ব্রাজিল সমর্থক ও পাঠকদের জন্য সেই ইতিহাস তুলে ধরা হল।
প্রথম বিশ্বকাপ ১৯৩০ সালে ব্রাজিল যাত্রা শুরু করেছিল হতাশা দিয়ে। যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে তারা। তবে এরপর ধীরে ধীরে নিজেদের শক্তি প্রমাণ করতে শুরু করে দক্ষিণ আমেরিকার এই পরাশক্তি। এরপর ১৯৩৪ সালে আরেক ইউরোপীয় শক্তি ঝঢ়ধরহ-এর কাছে ৩-১ গোলে পরাজিত হয়। এই দুই হারই এখনও পর্যন্ত বিশ্বকাপে ব্রাজিলের একমাত্র উদ্বোধনী পরাজয়। ১৯৩৮ সালে শুরু হয় ঘুরে দাঁড়ানোর গল্প। পোল্যান্ডকে ৬-৫ গোলে হারিয়ে ব্রাজিল প্রথমবারের মতো জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে। এরপর ১৯৫০ সালে নিজেদের মাটিতে মেক্সিকোকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা।
পরে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০- এই তিন বিশ্বকাপেই শিরোপা জয়ের পথে প্রথম ম্যাচে জয় পেয়েছিল ব্রাজিল। বিশেষ করে ১৯৬৬ সালে পেলের গোলে বুলগেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রথম গোলও উপহার দিয়েছিল ব্রাজিল। ১৯৭৪ থেকে ১৯৯৮ পর্যন্ত সময়ে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে ছিল ধারাবাহিক সাফল্য। তারা যথাক্রমে যুগোস্লাভিয়া, সুইডেন, সোভিয়েত ইউনিয়ন, স্পেন, সুইডেন ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল। ২০০২ বিশ্বকাপে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শুরু করে এবং শেষ পর্যন্ত পঞ্চম শিরোপা জিতে নেয়।
সাম্প্রতিক সময়েও উদ্বোধনী ম্যাচে ব্রাজিল বেশ শক্তিশালী। ২০০৬ সালে ক্রোয়েশিয়া, ২০১০ সালে উত্তর কোরিয়া, ২০১৪ সালে ক্রোয়েশিয়া এবং ২০১৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলেছিল তারা। ২০১৮ সালে ১-১ ড্র করলেও পরাজিত হয়নি। ২০২২ বিশ্বকাপে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করে সেলেসাওরা।
সবচেয়ে সাম্প্রতিক ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ছিল মরক্কোর বিপক্ষে। নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফলে ১৯৩৪ সালের পর টানা ৯২ বছর ধরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আরও দীর্ঘ করেছে ব্রাজিল।
ব্রাজিলের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের সারসংক্ষেপ (১৯৩০-২০২৬):
ম্যাচ: ২৩
জয়: ১৭
ড্র: ৪
হার: ২
সর্বশেষ হার: ১৯৩৪ বনাম স্পেন
টানা অপরাজিত উদ্বোধনী ম্যাচ: ১৯৩৮ থেকে ২০২৬ (২১ বিশ্বকাপ)
বিশ্বকাপ ইতিহাসে এমন ধারাবাহিকতা আর কোনো দলের নেই। শিরোপা জিতুক বা না জিতুক, বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল সাধারণত নিজেদের শক্তির বার্তাই দিয়ে এসেছে। ২০২৬ সালে মরক্কোর বিপক্ষে ড্র হলেও সেই ঐতিহ্য অটুট রয়েছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: