[email protected] সোমবার, ১৫ই জুন ২০২৬
৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাজিলকে নাচানো কে এই ১৮ বছরের তরুণ?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ১৯:০৬ পিএম

আগেই ধারণা করা হচ্ছিল, ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে।

রোববার (১৪ জুন) ভোরে মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘সি’র প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আর সেই ম্যাচে বিশ্বকাপ অভিষেকেই আলো ছড়িয়েছেন ১৮ বছর বয়সী লিল তারকা আয়ুব বুয়াদ্দি।

মাত্র ১৮ বছর বয়সে বিশ্বকাপের মঞ্চে খেলার চাপ একটুও বিচলিত করেনি বুয়াদ্দিকে। ম্যাচে মরক্কোর হয়ে সর্বাধিক বল স্পর্শ, সর্বাধিক নিখুঁত পাস এবং সর্বাধিক বল ক্যারির রেকর্ড ছিল তার দখলে। এছাড়া গ্রাউন্ড ডুয়েল জয় এবং সফল ড্রিবলের ক্ষেত্রেও তিনি ছিলেন দ্বিতীয় সেরা।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচের পুরোটা সময় জুড়ে এই তরুণ নিজের অসাধারণ মানের প্রমাণ দিয়েছেন। জানান দিয়েছেন কেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি), আর্সেনাল ও লিভারপুলের মতো বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রে তিনি। বল পায়ে শান্ত ও আত্মবিশ্বাসী বুয়াদ্দি ট্যাকলেও ছিলেন সমান দৃঢ়।

প্রায় ৯২ মিলিয়ন ডলার মূল্যের এই বিস্ময়বালককে দলে ভিড়াতে ইউরোপের বড় বড় ক্লাবগুলো কেন আগ্রহী, তা বোঝা কঠিন নয়।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর