[email protected] শুক্রবার, ২৪শে জুলাই ২০২৬
৮ই শ্রাবণ ১৪৩৩

মেসি-সুয়ারেজের সঙ্গে এবার কাসেমিরোও, ইন্টার মায়ামিতে ব্রাজিলিয়ান তারকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ০৯:০৭ এএম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সতীর্থ হলেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাসেমিরো। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। বুধবার আনুষ্ঠানিকভাবে কাসেমিরোর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে কাসেমিরো বলেন, দলের জয় এবং প্রতিনিয়ত নিজেকে আরও উন্নত করার আকাঙ্ক্ষাই তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তাকে দলে নিতে কর্তৃপক্ষের প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

কাসেমিরোকে দলে ভেড়াতে গত তিন মাস ধরে আলোচনা চালিয়ে আসছিল ইন্টার মায়ামি। শেষ পর্যন্ত মেসি-সুয়ারেজদের ক্লাবেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ব্রাজিলিয়ান এই তারকা। মায়ামি শহরের পরিবেশও তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানা গেছে।

তবে কাসেমিরোকে পেতে আগ্রহী ছিল আরও বেশ কয়েকটি ক্লাব। ইতালির জুভেন্টাস ও ইন্টার মিলানের পাশাপাশি সৌদি আরবের কয়েকটি ক্লাবও তাকে দলে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু কোনো পক্ষই শেষ পর্যন্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি।

২০২২ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান কাসেমিরো। ইংলিশ ক্লাবটির হয়ে লিগ কাপ ও এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। পাশাপাশি দলটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

ইন্টার মায়ামিতে কাসেমিরোর আগমন ক্লাবটির তারকাসমৃদ্ধ দলকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। মেসি ও সুয়ারেজের সঙ্গে এবার কাসেমিরোর মতো অভিজ্ঞ ফুটবলার যোগ হওয়ায় নতুন মৌসুমে ইন্টার মায়ামিকে ঘিরে প্রত্যাশাও বেড়ে গেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর